চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ৫

সাজিদ হোসেন সাজিদ হোসেন
৫:৪৫ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৩
অপরাধ, রাঙ্গামাটি, শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, লোগো ও গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর বলেন, আহত শিক্ষার্থী রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সন্দেহজনক ৫ জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা করা হবে বলে জানা গেছে।

Banglabid

তবে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, তারা এঘটনায় কাউকে আটক করেননি।

এর আগে শুক্রবার (৩ মার্চ) সন্ধান সাড়ে ৭টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা শিক্ষার্থীর সঙ্গে থাকা মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল জাহিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। এসময় তারা প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে তাঁরা গতকাল রাতে পৌনে ১২টার দিকে অবস্থান কর্মসূচি স্থগিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চন্দ্রিমা থানায় সন্দেহভাজন ৩ জন ও মতিহার থানায় ২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের নাম ও পরিচয় জানা যায়নি।

Reneta

এদিকে শনিবার সকাল ১০ টার পরে বাংলা বিভাগের শিক্ষার্থী প্রশাসন ভবনের সামনে আবারও অবস্থান নেন। এসময় তারা এঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT