চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্টমিনস্টার হলে রাষ্ট্রীয় মর্যাদায় রানির কফিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রানির কফিনে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত জনতা ও সামরিক কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন গতকাল বুধবার বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার হলে নেওয়া হয়েছে।

সেখানে রানির মরদেহ চার দিন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত (লাইং-ইন-স্টেট) রাখা হবে। লাইং-ইন-স্টেট হচ্ছে শেষকৃত্যানুষ্ঠানের আগে এমন একটা আনুষ্ঠানিকতা—যেখানে সাধারণ মানুষের দেখার জন্য কফিনটি রাখা হয়।

গতকাল থেকেই সাধারণ মানুষ রানির কফিনে শ্রদ্ধা জানাতে শুরু করেছেন।

Banglabid

গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ২২ মিনিটে একটি আনুষ্ঠানিক শোভাযাত্রার মধ্য দিয়ে বাকিংহাম প্রাসাদ ছাড়ে রানির কফিন। তার কফিনটি বহন করে রাজকীয় অশ্বারোহী গোলন্দাজ বাহিনীর একটি ঘোড়ায় টানা গাড়ি।

এ সময় রানির কফিনের পেছনে পদব্রজে ছিলেন রাজা তৃতীয় চার্লস এবং তার সন্তানেরা—প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। রাজপরিবারের অন্যান্য সদস্যরাও পেছন পেছন পদব্রজে চলেন।

প্রায় ৪০ মিনিটের শোভাযাত্রায় এক মিনিট পরপর হাইড পার্ক থেকে তোপধ্বনি করা হয়। কফিন বহনকারী বহরটি সেন্ট্রাল লন্ডনের মধ্যে দিয়ে যাওয়ার সময় তা দেখতে রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ জড়ো হন।

Reneta

কফিনটি ওয়েস্টমিনিস্টার হলের নির্দিষ্ট স্থানে রাখার পর রাজা এবং রাজ পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রার্থনা শেষে রাজপরিবারের সদস্যরা গাড়িতে করে ওয়েস্টমিনিস্টার প্রসাদ ত্যাগ করেন। স্থানীয় সময় বিকাল ৫টা থেকে জনসাধারণকে শ্রদ্ধা জানানোর জন্য প্রবেশের অনুমতি দেওয়া হয়।

জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ওয়েস্টমিনস্টার হলটি আগামী ১৯ সেপ্টেম্বর সোমবার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।

রানি শেষকৃত্য হবে আগামী সোমবার ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে। ঐ দিন যুক্তরাজ্য জুড়ে সাধারণ ছুটি থাকবে।

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় দেশি-বিদেশি প্রায় ৫০০ অতিথি থাকবেন। বিশ্বের বেশির ভাগ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

রানিকে উইন্ডসর প্রসাদের গির্জার সেন্ট জর্জেস চ্যাপেলে সমাহিত করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্টমিনস্টার হল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT