চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নারীদেরকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিতে নারীদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব গঠন করতে হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আদর্শ নেতৃত্ব গঠনে দ্বীনের গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে স্ব স্ব জায়গায় নিজেদেরকে নেতৃত্বের উপযোগী করে করে গড়ে তোলাই আমাদের ভিশন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মাল্টিপারপাস হল ও কাউন্সিল হলে ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের উদ্যোগে থানা কর্মপরিষদ, ওয়ার্ড সভানেত্রী, সেক্রেটারিদের অংশগ্রহণে আয়োজিত বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজ পরিচালনায় সর্বস্তরে আল্লাহ ও তার রাসুল (সা.) এর একনিষ্ঠ আনুগত্য প্রতিষ্ঠার জন্য আমাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে। ধৈর্যশীলতা, দৃঢ়তা ও আল্লাহর ওপর নির্ভরতাকে অবলম্বন করে নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য এগিয়ে যেতে হবে। নৈতিক আদর্শিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পুরুষের পাশাপাশি নারীদেরকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

Banglabid

কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগীয় সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি মাহবুবা খাতুন শরিফার সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, সকল শ্রেণী পেশার বোনদের নিকট ইসলামের সুমহান দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে কুরআন প্রশিক্ষণের ধারাবাহিকতা রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব । তিনি আদর্শ পরিবার ও সমাজ গঠনে পরিবারভিত্তিক দাওয়াত দানে আরো তৎপর হওয়ার প্রতি গুরুত্ব প্রদান করার আহবান জানান।

ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ আব্দুল মান্নান দারসুল কুরআন উপস্থাপন করার সময় বলেন, ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আল্লাহর পথে প্রানান্তকর প্রচেষ্টা চালাতে হবে যেন আমরা আল্লাহ অভিমুখী হয়ে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারি।

ওরিয়েন্টেশন প্রোগ্রামের দ্বিতীয় অধিবেশনে বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগীয় সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন।

Reneta

এছাড়াও ওরিয়েন্ঢাটেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য রিকতা বেগম, উম্মে কুলসুম রিনা, দিলারা বেগম,নার্গিস খান, তানহা আজমী, মাহমুদা নাজনীন, সেলিনা পারভীন, সেলিনা আক্তার, ড. জান্নাত আরা শেলি, ড.ফেরদৌস আরা খানম, তাহমিনা আক্তার সুরমা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাওলানা রফিকুল ইসলাম খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাসভবন থেকে বিমানবন্দরের পথে খালেদা জিয়া

পরবর্তী

বড় হারের ম্যাচে পয়েন্ট খুইয়ে জরিমানাও দিল পাকিস্তান

পরবর্তী
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় হারের ম্যাচে পয়েন্ট খুইয়ে জরিমানাও দিল পাকিস্তান

বাংলাদেশ ক্রিকেটার শান্ত নতুন ভূমিকায় ব্যাটসম্যান হিসেবে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটার-বোলারের পর এবার নতুন ভূমিকায় শান্ত

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT