কাজী শাহেদ আহমেদ মারা গেছেন

কাজী শাহেদ আহমেদ এক শান্ত ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব, তিনি বসে আছেন, হাসছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার ২৮ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মেঝ ছেলে কাজী আনিস আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কাজী শাহেদ আহমেদ ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং পাসের পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন।
১৯৭৯ সালে ‘জেমকন গ্রুপ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার ব্যবসা জীবন শুরু। ‘খবরের কাগজ’ ও ‘আজকের কাগজ’ এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। বাংলাদেশে প্রথম অর্গানিক চা বাগানের প্রতিষ্ঠাতাও তিনি। তার রয়েছে অসামান্য কিছু অলাভজনক উদ্যোগ। এর মধ্যে আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও কাজী শাহেদ ফাউন্ডেশন।
সাহিত্য পরিমণ্ডলেও তিনি সুপরিচিত। কাজী শাহেদ আহমেদের প্রথম গ্রন্থ ‘আমার লেখা’ প্রকাশিত হয় ১৯৯৫ সালে। সে বছরই ‘ঘরে আগুন লেগেছে’ বইটিও প্রকাশিত হয়। ২০১৩ সালে বাজারে আসে তার প্রথম উপন্যাস ‘ভৈরব’। এছাড়া আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের শিলালিপি’ উপন্যাসের মধ্যে ‘পাশা’ ‘দাঁতে কাটা পেনসিল’ ও ‘অপেক্ষা’ উল্লেখযোগ্য। এরইমধ্যে ইংরেজিতে অনূদিত হয়েছে ‘ভৈরব’।






