চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের সমালোচনা করা তারকাকে নিয়েই বিশ্বকাপে ইরান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পুলিশ হেফাজতে মারা যাওয়া মাশা আমিনি ও নারী অধিকার আন্দোলন সমর্থন করা ইরানি খেলোয়াড়রা থাকবেন না বিশ্বকাপে, এমন গুঞ্জন ছিল। অমিদ নোরাফকান, মিলাদ সারলাক, সামান ফালাহরা জায়গা না পেলেও প্রকাশ্যে সরকারের তীব্র সমালোচনা করা সরদার আজমুনকে দলে রেখেই কাতারে যাচ্ছে ইরান।

রোববার কোচ কার্লোস কুইরোজ দল দেয়ার আগে গুঞ্জনটা আরও জোড়াল হয়েছিল। সংবাদ সম্মেলনে স্কোয়াড ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রত্যাখ্যান করা হয়। পরে ইরান ফুটবলের ওয়েবসাইটে ২৫ সদস্যের দল জানান পর্তুগিজ কোচ।

কুইরোজ পরিচিত মুখ নিয়েই কাতারে লড়তে যাচ্ছেন। আছেন অভিজ্ঞ গোলরক্ষক আলিরেজা বেয়রাভ্যান্ড ও রক্ষণ তারকা সোজেয় খালিলজাদে। বড় চমক চোটাক্রান্ত, সরকারের সমালোচনা করে আন্দোলনকারীদের সমর্থন জানানো আজমুন কাতারে যাচ্ছেন।

Banglabid

৪ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর বিপক্ষে নামার আগে মাসেলের চোটে পড়েন বেয়ার লেভারকুসেনের স্ট্রাইকার। বুন্দেসলিগা ক্লাবটি জানিয়েছেন, ২৭ বর্ষী আজমুনকে অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। তাকেও দলে রেখেছেন কুইরোজ! সরকারের সরাসরি সমালোচনা করা আজমুনই একমাত্র যিনি আন্দোলনকারীদের সমর্থন করেও কাতার যাচ্ছেন।

ইরান সরকারের চলমান দমন-নিপীড়নের বিরুদ্ধে ও নারী অধিকার আদায়ে সোচ্চার থেকেছেন আজমুন। তাতেই আলোচনা উঠেছিল, সরকারের বিপক্ষে কথা বলেন এমন কাউকে দলে না রাখতে চাপ ছিল পর্তুগিজ কোচের উপর।

আজমুনকে বাদ পড়ার শঙ্কা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, উত্তরে বলেছিলেন- ‘মাশা আমিনির সঙ্গে যা ঘটেছে তা নিয়ে নিশ্চুপ থাকতে পারি না। যদি এর জন্য জাতীয় দলের বাইরে থাকতে হয়, সেটা ইরানীয়ান নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে খুব অল্প মূল্যই হবে।’ তবে আনজুমকে সেই মূল্য চোকাতে হচ্ছে না। যদিও বিশ্বকাপে মাঠে নামা তার এখনও অনিশ্চিত।

Reneta

বিশ্বকাপে নামার আগে তিউনিসিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান। কাতারে ইরানের প্রথম ম্যাচ ২১ নভেম্বর, ইংল্যান্ডের বিপক্ষে। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ওয়েলস, যাদের বিপক্ষে ২৫ ও ২৯ নভেম্বর লড়বে দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানকাতার বিশ্বকাপ-2022কুইরোজমাশা আমিনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT