চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোড়ালির গুরুতর ইনজুরিতে নেইমার, চিন্তায় ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সার্বিয়ার বিপক্ষে ক্লাসিক ফুটবল উপহার দিয়ে হেক্সা অভিযান শুরু করেছে ব্রাজিল। তবুও সেলেসাওদের কপালে পুড়েছে দুশ্চিন্তার ভাঁজ। দলের সেরা তারকা নেইমার ডান পায়ের গোড়ালির গুরুতর ইনজুরিতে পড়েছেন।

গোটা ম্যাচে নেইমারকে মোট নয়বার ফাউল করে সার্বিয়ার ফুটবলাররা। তবে ৭৮ মিনিটে ঘটে মহাবিপদ। সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের চ্যালেঞ্জের মুখে পড়েন নেইমার। তার পারে সঙ্গে লেগে ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়ের পা মচকে যায়।

পরে হেঁটে হেঁটে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন নেইমার। এ সময় তাকে চোখের পানি মুছতে দেখা যায়। তার পরিবর্তে অ্যান্টনিকে খেলাতে নামান কোচ টিটে। বেঞ্চে বসে থাকা অবস্থায় মেডিকেল কর্মীরা যখন তার গোড়ালির চিকিৎসা করছিলেন, তখন তিনি জার্সি দিয়ে হতাশায় মুখ লুকাচ্ছিলেন।

খেলা শেষে ব্রাজিল দলের ফিজিও নিশ্চিত করেছেন, নেইমারের শারীরিক অবস্থা কতটা গুরুতর সেটি বুঝতে তাদের ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে।

অনেকেই সন্দেহ পোষণ করছেন, তারকা ফুটবলার বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন। তবে এমন শঙ্কা উড়িয়ে দিচ্ছেন টিটে। তার জোর দাবি, চোট এতটা গুরুতর নয় যে টুর্নামেন্টে আর খেলতে পারবে না।

‘আপনি নিশ্চিত থাকতে পারেন, নেইমার বিশ্বকাপে খেলবে। আপনি এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত থাকতে পারেন, নেইমার বিশ্বকাপে খেলবেন!’

Reneta

পরে নেইমার তার টুইটার অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন। যদিও নিজের ইনজুরির নিয়ে তিনি কিছুই লেখেননি। ব্রাজিলের জয়ের পর দেয়া প্রতিক্রিয়া লিখেছেন, ‘কঠিন খেলা ছিল। কিন্তু জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অভিনন্দন দল, প্রথম ধাপ শেষ। আরও ছয় ধাপ সামনে যেতে হবে।’

আগামী সোমবার জি গ্রুপের খেলায় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল খেলবে। যদিও ৩০ ফরোয়ার্ড সময়মতো চোট থেকে ফিরতে পারবেন কি না, তা দেখার জন্য করতে হবে অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২নেইমারফিফা বিশ্বকাপ ব্রাজিলফিফা বিশ্বকাপ সার্বিয়ালিড ফিফা বিশ্বকাপলুসেইল স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT