চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরোনো দিন ফেরাতে কাতারে উরুগুয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ক্যারিয়ারের শেষ সময়ে চলে এসেছেন সুয়ারেজ-কাভানিরা, নুনেজ-ভালভার্দেরারা আছেন উড়ন্ত ফর্মে। ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয়ী উরুগুয়েও কাতারে নেমেছে পুরোনো দিন ফেরানোর স্বপ্ন নিয়ে। অভিজ্ঞ ও তারুণ্যে সাজানো দল নিয়ে কিছু একটা করে দেখানোর আশা বুনছেন কোচ ডিয়েগো আলোনসো।

বাংলাদেশ সময় পাঁচটার কিছুটা আগে কাতারে নামে ডিয়েগো গডিনের দল। অথচ এবার বিশ্বকাপে তাদের খেলতে দেখারও সম্ভাবনা একদম কম ছিল। কোচ পরিবর্তন এবং নিজেদের প্রত্যাবর্তনে শেষে বিশ্বকাপের টিকিট কাটতে সক্ষম হয় ১৯৩০ ও ১৯৫০ সালের শিরোপাজয়ী দল।

আগের ১৩টি বৈশ্বিক মহাযজ্ঞে ৫৬টি ম্যাচ খেলেছে উরুগুয়ে। ৮৭ গোল দেওয়া উরুগুইয়ানরা জিতেছে ২৪টি ম্যাচ, ড্র করেছে ১২টি ও হেরেছে ২০টি ম্যাচ। এবারের বিশ্বকাপে এইচ গ্রুপ থেকে শেষ ষো্লোতে ওঠার লড়াইয়ে নামবে সুয়ারেজ-নুনেজরা।

আসরে টপ ফেভারিটের তালিকায় না থাকলেও সমীহ করার এবং যেকোনো প্রতিপক্ষকে সামলে নেওয়ার ক্ষমতা আছে আলোনসোর শিষ্যদের। স্ট্রাইকিংয়ে তিন তারকা সুয়ারেজ, কাভানি ও নুনেজ আছেন দুর্দান্ত ফর্মে। মাঝ মাঠে ভালভার্দেও দিয়েছেন নিজের প্রমাণ।

গ্রুপপর্বে সুয়ারেজ-কাভানিরা লড়বে রোনালদোর পর্তুগাল, ঘানা ও সাউথ কোরিয়ার বিপক্ষে। মহাযজ্ঞ শুরুর চারদিন পর অর্থাৎ ২৪ নভেম্বর সাউথ কোরিয়ার বিপক্ষে নামবে উরুগুয়ে। ২৮ নভেম্বর পর্তুগালের মোকাবেলা করার পর ডিসেম্বরের ২ তারিখ ঘানার বিরুদ্ধে লড়বে আলোনসোর দল।

উরুগুয়ের বিশ্বকাপ দল

Reneta

গোলরক্ষক: ফের্নান্দো মুসলেরা, সার্জিও রোচেট, সেবাস্টিয়ান সোসা

ডিফেন্ডার: রোনাল্ড আরাউজো, সেবাস্টিয়ান কোয়েটস, মার্টিন ক্যাসেরেস, গুইলের্মো ভারেলা, মাতিয়াস ভিনা, ম্যাথিয়াস অলিভেরা, হোসে মারিয়া গিমেনেজ, ডিয়েগো গডিন (অধিনায়ক), হোসে লুইস রদ্রিগুয়েজ।

মিডফিল্ডার: লুকাস টোরেইরা, মাতিয়াস ভেচিনো, রদ্রিগো বেন্টানকুর, ম্যানুয়েল উগার্তে, জর্জিয়ান ডি আরাসকেটা, নিকোলাস ডি লা ক্রুজ, ফেদেরিকো ভালভার্দে, ফাকুন্দো পেলিস্ট্রি, অগাস্টিন ক্যানোবিও, ফাকুন্দো তরেস।

ফরোয়ার্ড: লুইস সুয়ারেজ, ডারউইন নুনেজ, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ, এডিনসন কাভানি।

কোচ: ডিয়েগো আলোনসো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022কাভানিনুনেজফিফা বিশ্বকাপ উরুগুয়েরোনালদোসুয়ারেজসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি; সংগৃহীত

অভিবাসনপথে এক বছরে মৃত্যু-নিখোঁজ প্রায় ৮ হাজার, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইউরোপগামী রুট

এপ্রিল ২২, ২০২৬

চট্রগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষে ক্লাস ও পরীক্ষা স্থগিত

এপ্রিল ২২, ২০২৬

মেহেরপুর ব্লাস্ট প্রতিরোধী বারি ৩২ ও ৩৩ জাতের গমবীজে কৃষকের সাফল্য

এপ্রিল ২২, ২০২৬

কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল মোংলা বন্দর

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রী ও কট্টর ইসলামপন্থী অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের প্রস্তাব

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT