চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের মাঝে সৌদি ক্লাবের সঙ্গে রোনালদোর চুক্তির আলাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্তিয়ানো রোনালদো পরিপূর্ণ ফুটবল খেলোয়াড় হিসেবে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত সপ্তাহে আনুষ্ঠানিক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টিয়ানো রোনালদোর বিচ্ছেদের খবর এসেছে। ইংলিশ ক্লাবটি ছাড়ার পর ফ্রি-এজেন্ট হয়ে যাওয়া পর্তুগিজ মহাতারকার নজর এখন বিশ্বকাপে। এরমাঝেই আলোচনা উঠেছে, সৌদি আরবের ক্লাব আল-নাসের এফসির সঙ্গে চুক্তি করতে চলেছেন সিআর সেভেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ৩৭ বর্ষী ফরোয়ার্ডের সঙ্গে ক্লাবটির আলোচনা প্রায় শেষ পর্যায়ে। বছরে ২০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ১১৬ কোটি টাকার বেশি বেতনে আড়াই বছরের চুক্তির সমঝোতাও হয়ে গেছে। ২০২৫ পর্যন্ত চুক্তি করতে রাজি থাকলে ৪০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খসাতে রাজি সৌদি ক্লাবটি।

চলতি মৌসুমের শুরুর দিকে রেড ডেভিলদের ডেরা ছাড়তে চেয়েছিলেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে খেলছে এমন ক্লাবে নজর থাকলেও ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো জানায়, রোনালদোকে টানতে আগ্রহ দেখায়নি কেউ। পিএসজি, পোর্তো, চেলসি হয়ে ম্যানসিটি, বায়ার্ন মিউনিখেও যোগাযোগ করে সুরাহা মেলেনি। অগত্যা ওল্ড ট্রাফোর্ডেই থেকে যেতে হয়েছে তাকে।

Banglabid

কাতারে নামার পরও রোনালদো ইউনাইটেডের খেলোয়াড় ছিলেন। পরে সপ্তাহ ব্যবধানে সব পাল্টে গেছে। কোচ এরিক টেন হাগ ও ক্লাবের দিকে সরাসরি আঙুল তুলেছিলেন রোনালদো। তাতে ক্লাব ছাড়তে হয়েছে মৌসুমের মাঝপথে। বর্তমানে ইউরোপিয়ান ক্লাবের পাশাপাশি আমেরিকান সকার লিগে যাওয়ার মৌন সম্মতিও দিয়েছেন তিনি। এমন সময় সৌদির ক্লাবের সঙ্গে চুক্তির গুঞ্জন।

রোনালদো বা তার এজেন্ট এখনও কিছু জানায়নি। যদি রোনালদোর সঙ্গে আল-নাসেরের চুক্তি হয়ে যায়, তাহলে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার।

সৌদির ক্লাব ফুটবলে অন্যতম সফল আল-নাসের। সৌদি সুপার কাপ ও লিগে দাপট দেখানো ক্লাবটি নয়বার জিতেছে ক্লাব ফুটবলের শিরোপা। বর্তমানে ক্লাবটির প্রধান কোচ হিসেবে আছেন সাবেক রোমা, মার্শেই ও লিওনের কোচ রুডি গার্সিয়া। দলে আসলে রোনালদো সতীর্থ হিসেবে পাবেন আর্সেনালের সাবেক গোলরক্ষক ডেভিড অসপিনা, ব্রাজিলের মিডফিল্ড তারকা লুইস গুস্তাভো এবং ক্যামেরুনের স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকরকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেরকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ পর্তুগালম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোসেমিলিড ফিফা বিশ্বকাপসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT