চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালের তৃতীয় নাকি মরক্কোর প্রথম?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ শুরু থেকে এখন পর্যন্ত, শতবর্ষ হতে চলা আসরে কত হাজার-কোটি শব্দই না লেখা হয়েছে! কত শত গল্প, কত আখ্যানই না রচিত হয়েছে বৈশ্বিক আসরটিকে ঘিরে। এই যেমন প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা মরক্কো, রোনালদোর দলকে হারিয়ে দিতে পারলে নিজেদের নিয়ে যাবে অ্যাটলাস পর্বতেরও উঁচুতে। আফ্রিকান দল হিসেবে শেষ চারে ওঠার কীর্তিতে ‘প্রথম’ হিসেবে লেখা হয়ে যাবে মরক্কোর নাম।

আল সুমামা স্টেডিয়ামে প্রতিপক্ষ পর্তুগালের সামনে আরও বড় সুযোগ। শিরোপার খুব কাছে থেকে দুবার বিদায় নেয়া দলটির সমীকরণ এমন হোক সেটা সব পর্তুগিজ চাইবেন- ‘মরক্কোকে হারিয়ে শেষ চার, এরপর সেখানেও জয়, তারপর…।’ ভাবনাটা যতটা না ইতিহাস-পরিসংখ্যান কিংবা আবেগ নির্ভর, বাস্তবতা ঢের কঠিন। মাঠের খেলায় ব্রুনো-রোনালদোদের দিকে তাকিয়ে থাকবে পর্তুগাল। জিতলেই যে তৃতীয়বারের মতো শেষ চারে উঠবে দলটি, যাবে শিরোপা জয়ের আরেকটু কাছে।

১৯৬৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে চমকের জন্ম দেয়া ইউরোপিয়ান দলটির সেরা সাফল্য সেবারই। ইউসেবিওর নায়কোচিত আসরে পর্তুগাল অর্জন করেছিল তৃতীয়স্থান। তখনকার সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে দেয়ার আগে শিরোপার স্বপ্নভঙ্গ হয় ইংল্যান্ডের কাছে। ২-১ গোলে পর্তুগিজদের কাঁদিয়ে দেয়া ইংলিশরা ওয়েস্ট জার্মানিকে হারিয়ে সেবারই প্রথম এবং এখন পর্যন্ত একবার শিরোপা জিতেছে।

১৯৬৬ সালে দুর্দান্ত রূপ দেখানো পর্তুগাল পরের চারটি আসরে কোয়ালিফাই করতে পারেনি। এখন পর্যন্ত ৮টি বিশ্বকাপে খেলে ২০০৬ সালে আরেকবার সেমিতে উঠেছিল দলটি। সেবার চতুর্থ হয়ে থেমেছিল শিরোপার স্বপ্ন। এবার রোনালদোর সামনে অনেক বড় সুযোগ। তৃতীয়বারের মতো দলকে সেমিতে উঠিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মিশনে আরেকধাপ এগোনোর।

কাতারে শেষ আটের লড়াইয়ে পর্তুগালকে যে কোনোরকমের ছাড় দেবে না মরক্কো তা হিসেব-নিকেশ না করেই বলা যায়। অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছে মরক্কো। ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রপপর্বে ড্র করার পর কানাডা ও বেলজিয়ামকে হারিয়ে নিশ্চিত করে শেষ ষোলো। সেখানে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারায় শক্তিশালী স্পেনকে। বিশ্বকাপে এটিই তাদের সর্বোচ্চ অপরাজিত থাকার ধারা। সেটি বাড়িয়ে নেয়ার সুযোগ হেলায় হারাতে চান না কোচ ওয়ালিদ রেগ্রাগুইয়ে!

শনিবার বাংলাদেশ সময় রাত নয়টায় লড়াইয়ে নামার আগেও বড় আসরের মঞ্চে দুবার দেখা হয়েছে দুদলের। ১৯৮৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে ৩-১ গোলে বাজিমাত করেছিল মরক্কো। ২০১৮ সালে দারুণ এক জয়ে শোধ তুলেছিল রোনালদোর দল। ১-০ গোলের সেই জয়টিও ছিল গ্রুপপর্বে। এবার শেষ চারে ওঠার লড়াইয়ে নিজেদের পাল্লা ভারি করার লড়াইয়ে নামবে উভয় দল।

Reneta

উত্তেজনাপূর্ণ লড়াইয়ের আগে বিশ্বকাপে পারফর্ম ও ইতিহাসে অনেকটা সমানে সমান পর্তুগাল ও মরক্কো। শক্তি-সামর্থ্যও দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। বর্তমানে ফিফা টেবিলে ৯ নম্বরে পর্তুগাল। মরক্কো ২২তম স্থানে। দুদলের বিশ্বকাপ পারফর্মও আছে দুর্দান্ত ধারায়।

ফের্নান্দো সান্তোসের দলের ফিফা র‌্যাঙ্কিং ও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যেতে চাওয়া ঠেকাতে চাইবে মরক্কো। রোনালদোর স্বপ্নপূরণের আসরে পর্তুগিজরাও শেষটা দিয়ে লড়বে সেমির টিকিট জোগাড়ে। পরিসংখ্যানের খেরোখাতায় আরও কিছু গল্প যোগ হবে। আপাতত বাকিটা থাকছে সময়ের হাতেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল সুমামা স্টেডিয়ামওয়ালিদকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ পর্তুগালফিফা বিশ্বকাপ মরক্কোলিড ফিফা বিশ্বকাপসান্তোস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT