চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার নকআউটে যাওয়ার যত সমীকরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

নকআউটে যেতে মেসি-ডি মারিয়াদের সামনে এখন সোজাসাপটা যে সমীকরণ, সেটা পোল্যান্ডকে হারানো। বিপরীতে নিজেরা হেরে বসলে তো গেলোই, ড্র করলেও পড়ে যাবে উথাল-পাথাল সব হিসেব-নিকেশের মারপ্যাঁচে।

কাতার বিশ্বকাপে অন্যতম হটফেভারিট আর্জেন্টিনা ২-১ গোলে সৌদি আরবের কাছে হেরে ভালোই বিপদে আছে। নকআউটে যাওয়ার রাস্তাটা হয়ে গেছে কঠিন। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতে অবশ্য আলবিসেলেস্তেরা আপাতত খানিকটা স্বস্তিতে। নয়ত এক ম্যাচ হাতে রেখেই বাড়ির টিকিটে চোখ দেয়ার অবস্থা হতে পারত।

‘সি’ গ্রুপে এক জয় ও এক ড্রয়ে টেবিলের শীর্ষে থাকা পোল্যান্ডের পয়েন্ট ৪। মেক্সিকোর বিপক্ষে জেতায় এক জয় এবং এক পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। এক জয় ও এক হারে সৌদি আরবেরও পয়েন্ট ৩। গোল ব্যবধানে আর্জেন্টিনার পেছনে থাকায় তারা তিনে রয়েছে। টেবিলের তলানিতে থাকা মেক্সিকোর পয়েন্ট ১।

গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে চার দলের সামনেই নকআউটে ওঠার সুযোগ। মেক্সিকোর বিপক্ষে জেতায় অবশ্য আর্জেন্টিনার জন্য সমীকরণটা আগের থেকে খানিকটা সহজ হয়েছে। ৩০ নভেম্বর স্টেডিয়াম ৯৭৪-এ গ্রুপপর্বের শেষ খেলায় পোল্যান্ডের বিপক্ষে নামবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে পা দেবে লিওনেল স্কালোনির দল।

ড্র করলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৪, পোল্যান্ডের পয়েন্ট হবে ৫ ও তারা নকআউটে চলে যাবে। সেক্ষেত্রে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। ওই ম্যাচও ড্র হলে ২ পয়েন্ট নিয়ে বাদ পড়বে মেক্সিকো। সৌদি আরব ৪ পয়েন্ট পেলেও তখন গোল ব্যবধানে পিছিয়ে থাকায় আসর থেকে ছিটকে যাবে। তাতে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে যাবে আকাশী-নীলরা।

পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ড্র করলেও সৌদি আরব যদি মেক্সিকোকে হারিয়ে দেয়, তাহলে বাদ পড়ে যাবেন মেসিরা। তখন ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সৌদি, আর ৫ পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ পোল্যান্ড পরের পর্বে পৌঁছে যাবে।

Reneta

অন্যদিকে আর্জেন্টিনার ড্র ও মেক্সিকো যদি সৌদি আরবকে ৪ গোলের ব্যবধানে হারায়, তাহলেও বাদ পড়বে স্কালোনির দল। গোল ব্যবধানে এগিয়ে থেকে তখন গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটের টিকিট কাটবে মেক্সিকো।

পোল্যান্ডের বিপক্ষে হেরে গেলে আর্জেন্টিনার আর কোনো সমীকরণই কাজে আসবে না। তাই পরের রাউন্ডে যাওয়ার হিসাব মেলাতে জয় ছাড়া কোপা আমেরিকার বর্তমান শিরোপাধারীদের আসলে ভিন্ন কিছু ভাবার অবকাশ নেই।

আর্জেন্টিনার কাছে হারলে বাদ পড়বে পোল্যান্ড, যদি তারা গোল পার্থক্যের মারপ্যাঁচে পড়ে। সেক্ষেত্রে নকআউটে খেলতে হলে মেক্সিকোর সঙ্গে সৌদির ড্র করলেই চলবে। তবে মেক্সিকোর ক্ষেত্রে জয়ের বিকল্প থাকবে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ পোল্যান্ডফিফা বিশ্বকাপ মেক্সিকোফিফা বিশ্বকাপ সৌদি আরবলুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপস্টেডিয়াম ৯৭৪
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রযুক্তিসেবায় প্রতিবন্ধীদের অগ্রাধিকার: আইসিটি মন্ত্রী

মে ২১, ২০২৬

আনসার সমাবেশে জিয়া–খালেদার সাজে অংশগ্রহণকারী, আগেও দেখা গেছে এমন দৃশ্য

মে ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে ২৭ মে পবিত্র ঈদুল আজহা

মে ২১, ২০২৬

বোনাস নয়, বিশ্বমানের জিম-সুইমিং পুল চাইলেন ক্রিকেটাররা

মে ২১, ২০২৬

বিশ্বকাপের বাকি ২১ দিন: গ্যালারির উন্মাদনা

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT