চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-মেক্সিকো: ইতিহাস কী বলছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

দীর্ঘ তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও শিরোপা ঘরে তুলতে স্বপ্ন বুনছে আর্জেন্টিনা। দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা অবশ্য সৌদি আরবের কাছে অঘটনের শিকার হয়ে সেই পথে খাদের কিনারে থেকে শুরু করেছে। লিওনেল মেসিদের সামনে এখন কঠিন পরীক্ষা। আসরে টিকে থাকতে মেক্সিকোর বিপক্ষে জয়ের বিকল্প নেই লিওনেল স্কালোনির শিষ্যদের।

শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসেইল স্টেডিয়ামে সি-গ্রুপের খেলায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মেক্সিকো। ইতিহাসে এ দুদল এখন পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে। আলবিসেলেস্তেরা জিতেছে ১৬ বার, মেক্সিকোর জয় ৫টি, ড্র হয়েছে বাকি ১৪ ম্যাচ।

বিশ্বকাপে দুদল ৩ বার পরস্পরের প্রতিপক্ষ হয়েছে। আকাশী-নীলরা সব ম্যাচেই জিতেছে। অতীত ইতিহাস তাই মেক্সিকোর পক্ষে কথা বলছে না।

ইতিহাস অবশ্য পাল্টাতে সময় লাগে না। এবারই প্রথম কোনো এশিয়ান দলের বিপক্ষে হেরেছে আর্জেন্টিনা। টানা ৩৬ আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকা দলটিকে সৌদি আরব মাটিতে নামিয়েছে। তাই মেক্সিকোও অতীত ছুঁড়ে নতুন ঘটনার জন্ম দিতে উন্মুখ।

আর্জেন্টিনা নিজেদের শেষ পাঁচ ম্যাচের ৩টিতে জয়ের পাশাপাশি একটিতে হেরেছে। এর মাঝে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি বাতিল হয়। অন্যদিকে, মেক্সিকো তাদের শেষ পাঁচ ম্যাচের ২টিতে জয়, ২টি হার ও একটি ড্রয়ের স্বাদ নিয়েছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা তৃতীয় স্থানে আছে। মেক্সিকো ১৩তে।

Reneta

সৌদির বিপক্ষে ২-১ গোলে হেরে বেশ চাপে আর্জেন্টিনা। অন্যদিকে, পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে আগের ম্যাচে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়ে খানিক স্বস্তিতে মেক্সিকো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ মেক্সিকোলিড ফিফা বিশ্বকাপলুসেইল স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

সাত শাখার বিরল নারিকেল গাছ, দেখতে ভিড় করছেন শত শত মানুষ

জুলাই ২৫, ২০২৬

আন্তর্জাতিক দিবসেও বাস্তবায়নের অপেক্ষায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ পরিকল্পনা

জুলাই ২৫, ২০২৬

ফেনী সীমান্তে ৭ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিনে শ্রদ্ধা

জুলাই ২৫, ২০২৬

ভারতে তরুণ প্রজন্মের আন্দোলন ছড়িয়ে পড়েছে সারাদেশে

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT