চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফাইনালম্যান’ ডি মারিয়া খেললে হারে না আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা দলের ডি মারিয়া মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাঙ্গেল ডি মারিয়া ফাইনাল খেললে কখনো হারে না আর্জেন্টিনা— এটি নেহাত পাঁড় সমর্থকদের ধারণা নয়। ঘটেছেও এমনটি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ছিলেন না তারকা স্ট্রাইকার— জার্মানির কাছে শিরোপা হাতছাড়া করেছিল আলবিসেলেস্তে দল। কোপা আমেরিকায় ছিল ব্যতিক্রম, ফাইনালে গোল করেই জিতিয়েছেন শিরোপা, ডি মারিয়া জাল খুঁজে পেয়েছিলেন ইতালির বিপক্ষে ফিনালিস্সিমায়ও। সেই ‘ফাইনালম্যান’কে নিয়ে ফাইনালের আগে আর্জেন্টিনা ডাগআউটে আছো দোলাচল।

এখানেই শেষ নয়, ২০০৭ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ফিটনেস সমস্যা উতরাতে না পারা ডি মারিয়া ছিলেন না একাদশে। চেক রিপাবলিকের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষটায় শিরোপা খোয়াতে বসেছিল আলবিসেলেস্তে দল, শেষদিকে বদলি নেমেছিল আসরে তিন গোল করা ডি মারিয়া, আর্জেন্টিনাও জিতেছিল ২-১ গোলে।

২০০৮ সালে বেইজিং গেমসের ফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার দিনে গোল পেয়েছিলেন ‘ফাইনালম্যান’। কথাটি যেন উল্টে গেছে, ফাইনালে ডি মারিয়া ‘না থাকলে’ জিততে পারে না আকাশী-নীল জার্সিধারী দলটি।

Banglabid

এমন পরিসংখ্যানে চোখ রাখছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি? ফাইনালে শুরুর একাদশে থাকছেন লিওনেল মেসির দলের ফাইনালের ‘প্রাণভোমরা’? শিরোপা জেতার প্রশ্ন যেখানে জড়িয়ে সেখানে ডি মারিয়াকে নিয়ে বাড়তি আলোচনা স্বাভাবিক। তবে চোটে ভোগা ৩৫ বর্ষী তারকা উইঙ্গারের না খেলার সম্ভাবনা বেশি!

স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, ডি মারিয়া চোটমুক্ত এবং ফাইনালে শুরুর একাদশে খেলার জন্যও প্রস্তুত। সমস্যা হচ্ছে কোচ স্কালোনির ফর্মেশন। তাকে খেলানো বা না খেলানোর সিদ্ধান্ত কোচের হাতে। যদি স্কালোনি কোয়ার্টার ফাইনালের ফর্মেশন (৫-৩-২-) অথবা সেমির লাইনআপ (৪-৪-২) ধরে রাখেন, তাহলে শুরুর একাদশে বেঞ্চ গরম করতে হবে ‘ফাইনালের স্পেশাল’ বনে যাওয়া ডি মারিয়াকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ডি মারিয়াফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সমেসিসেমিলিড ফিফা বিশ্বকাপস্কালোনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথমবার মুক্তিযোদ্ধার চরিত্রে জায়েদ খান

পরবর্তী

সিয়ামের মন বলছে আর্জেন্টিনা, মাথা বলছে ফ্রান্স

পরবর্তী
ফুটবল খেলোয়াড় ও বিশ্বকাপের ছবি সহ চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

সিয়ামের মন বলছে আর্জেন্টিনা, মাথা বলছে ফ্রান্স

আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছি: টিপু. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছি: টিপু

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT