চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইরাস ‘শঙ্কা’ কাটিয়ে অনুশীলনে ফ্রান্সের সবাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ফ্রান্সের ফুটবল দল অনুশীলনে ব্যস্ত, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগ থেকে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের বাড়তি চিন্তা খেলোয়াড়দের চোট এবং অসুস্থতা নিয়ে। শিরোপা নির্ধারণী ম্যাচেও নেই ব্যতিক্রম, এবার ‘ভাইরাস’ আক্রান্ত ফ্রান্স দলের অনেকেই। ৫ খেলোয়াড়ের অসুস্থতার খবর এসেছিল। অবশ্য শেষ মহারণের আগেরদিন অনুশীলন করেছে স্কোয়াডের সবাই, ২৪ জনই।

ফাইনালে কি সেরা একাদশ নামাতে পারছেন ফ্রেঞ্চ কোচ? লুসেইল স্টেডিয়ামে লড়াইয়ের আগে এমন প্রশ্ন শুনেছিলেন দেশম। সবাইকে পাচ্ছেন কিনা জানিয়েছেন কৌশলে, ‘যতটা সম্ভব সতর্কতা বজায় রাখার চেষ্টা করছি। যদি খেলোয়াড়দের বাদ রাখার ব্যাপারটি না ঘটে, তাহলে বরং ভালো।’

ডিফেন্ডার ডাওট উপামেকানো এবং মিডফিল্ডার আদ্রিয়েন রাবিওত অসুস্থতার কারণে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি। শুক্রবারের অনুশীলনে ছিলেন না অরেলিয়ে শুয়ামেনি ও থিও হার্নান্দেজ। রক্ষণের তারকা রাফায়েল ভারানের শরীরে ভাইরাসের উপসর্গ মিলেছে। ইব্রাহিমা কোনাতে ও স্ট্রাইকার কিংসলে কোম্যানও অসুস্থ। তবে ফাইনালের আগে শেষ অনুশীলনে ছিলেন সবাই।

শিরোপা ধরে রাখার মিশনে পূর্ণ শক্তির দল পাবেন কিনা খোলাসা না করলেও কোনাতে ও রাবিওতকে খেলাচ্ছেন দেশম, ‘ডাওট ফিট থাকবে। গত শনিবার থেকে সে তিন দিন সুস্থ ছিল না, জ্বর ছিল। কঠিন ম্যাচের প্রেক্ষিতে তাকে খেলাব না। তার পরিবর্তে ইব্রাহিমা কোনাতেকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ এমন পর্যায়ে খেলার জন্য সে যে যথেষ্ট ভালো সেটি প্রমাণ করেছে।’

টানা দ্বিতীয়বার ‘সোনালী ট্রফি’ উঁচিয়ে ধরার অপেক্ষায় এমবাপে-গ্রিজম্যানদের ফ্রান্স। রোলার কোস্টারে শঙ্কা নিয়ে চলা কাতার বিশ্বকাপের শেষটা মধুর করার অপেক্ষায় আছে লিওনেল মেসির আর্জেন্টিনাও। কাতারে সর্বোচ্চ ধারণক্ষমতার স্টেডিয়ামে ট্রফির লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

ফ্রান্সের সম্ভাব্য একাদশ: হুগো লরিস, হুলেস কৌন্ডে, রাফায়েল ভারানে, ইব্রাহিমা কোনাতে, থিও হের্নান্দেজ, অরেলিয়া শুয়ামেনি, ইউসুফ ফোফানা, উসমানে ডেম্বেলে, অলিভিয়ের জিরুদ, অ্যান্টনিও গ্রিজম্যান, কাইলিয়ান এমবাপে।

ট্যাগ: এমবাপেকাতার বিশ্বকাপ-2022কোনাতেদেশমফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সমেসিসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টিনা-ফ্রান্স: ফাইনালে কেমন একাদশ সাজাতে পারে

পরবর্তী

জাতীয় সংসদের ৫টি শূন্য আসনের উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

পরবর্তী
বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, ভোটের প্রতীক ও বাংলাদেশ লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদের ৫টি শূন্য আসনের উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

আর্জেন্টিনা ফুটবল তারকা মেসি জেতার পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সবকিছু জেতার সামনে জাদুকর মেসি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT