চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উদযাপনের সময় আসেনি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ন ০৪, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের তখন ৩৫ মিনিট। নিখুঁত শটে সামনে থাকা দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে বল জালে জড়িয়ে দেন লিওনেল মেসি। তাতে পেশাদার ফুটবলে জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে ১০০০তম ম্যাচের মাইলফলকের রাতে দারুণ কীর্তি গড়ে ফেলেন এলএম টেন। বিশ্বকাপে গোলের হিসেবে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে যান, আর্জেন্টিনা অধিনায়কের গোল এখন নয়টি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনা পেয়েছে ২-১ গোলের দুর্দান্ত জয়, উঠেছে কোয়ার্টার ফাইনালে। পঞ্চমবারের মতো বৈশ্বিক আসরে খেলতে আসা মেসি প্রথমবারের মতো নকআউট পর্বে গোলের দেখা পেলেন। ম্যাচসেরার পুরস্কারটাও হাতে উঠেছে।

ব্যক্তিগত এসব অর্জন নিয়ে অবশ্য একেবারেই ভাবছেন না ৩৫ বর্ষী মহাতারকা। বরং শিরোপা জয়ের মিশনে এগিয়ে যাওয়ার পর বললেন, ‘আরেকধাপ এগিয়ে যাওয়ায় আরেকটি লক্ষ্য অর্জনের জন্য আমি খুবই আনন্দিত। এটা খুব শক্ত এবং কঠিন একটা ম্যাচ ছিল। আমরা জানতাম এমনটাই হতে চলেছে।’

ক্যারিয়ারের হাজারতম ম্যাচ নিয়ে বাড়তি উচ্ছ্বাস নেই মেসির। সাফ জবাব, ‘না, একদম না। উদযাপনের সময় আসেনি।’

গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলার তিনদিনের মধ্যে আলবিসেলেস্তেদের নকআউট পর্বের লড়াইয়ে নামতে হয়েছে। বিষয়টি নিয়ে কোচ লিওনেল স্কালোনি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ক্ষোভ লুকাননি। মেসিও জানালেন খেলোয়াড়দের সবার জন্য এতো অল্প সময়ে মাঠে নামাটা কতটা কঠিন ছিল।

‘আমাদের খুব বেশি বিশ্রাম নেয়ার সময় ছিল না। আমরা সত্যিই ভালোভাবে সেরে উঠিনি। সবাই চিন্তিত ছিলাম। এটি শারীরিকভাবে আমাদের জন্য খুব কঠিন খেলা ছিল।’

Reneta

‘যখন আমরা জানতে পারলাম তিন দিনের মধ্যে আবার খেলতে হবে, সবাই বলাবলি করছিলাম এটা পাগলামি। আমরা পর্যাপ্ত বিশ্রাম নিতে পারিনি। কিন্তু একই সাথে আমরা টুর্নামেন্টে থাকতে চেয়েছিলাম।’

Jui  Banner Campaign
ট্যাগ: আহমাদ বিন আলী স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ অস্ট্রেলিয়াফিফা বিশ্বকাপ আর্জেন্টিনামেসিসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বারও কমেছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।

সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রীর প্রথমদিন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রিয়াল-বেনফিকা ম্যাচ কেন ১১ মিনিট বন্ধ থাকল?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: প্রধামন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে থাকছে অতি গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT