চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাই-বোনের খোঁজ না পেয়ে পুতুল বললেন ‘ভীষণ অসহায়বোধ করছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশি নারী সাংবাদিকের সাক্ষাৎকার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে পানিবন্দী পুরো ফেনী। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। প্রতি মুহূর্তে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে ফেনীর বাসিন্দারা।

খবর অনুযায়ী, বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ফেনীবাসী। একই সঙ্গে মোবাইল নেটওয়ার্কও নেই। এতে পরিবার-পরিজন কোথায় আছেন, কেমন আছেন, সেই খোঁজখবরটুকুও নিতে পারছেন না অনেকে। তেমনি একজন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত শ্রোতাপ্রিয় শিল্পী পুতুল।

বৃহস্পতিবার থেকে ফেনীতে থাকা তার ভাই ও বোনের সাথে যোগাযোগ করতে পারছেন না বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদিন ধরেই ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে নানা সতর্কতামূলক পোস্ট করতে দেখা গেছে পুতুলকে। শুক্রবার নিজেই জানালেন, এই পরিস্থিতিতে ভীষণ অসহায়বোধ করছেন তিনি।

ফেনী শহরের উকিলপাড়ায় বাড়ি পুতুলদের। সেখানে দোতলা পর্যন্ত পানি উঠে গেছে বলে জানান এই শিল্পী। এই বাড়িতে পরিবার নিয়ে থাকতেন পুতুলের ভাই। পাশে বড় বোনও থাকতেন। বৃহস্পতিবার থেকে ভাই-বোনের খোঁজ পাচ্ছে না পুতুল!

ফেসবুকে পুতুল লিখেছেন,“ফেনী শহরে আমাদের বাড়ি। সেই বাড়িতে আমার ভাই ভাবী আর তাদের ছোট ছোট দুটো ছেলেমেয়ে থাকে, থাকে ভাড়াটিয়া। ফেনীতেই থাকে আমার সেজো বোনও। তারও দুইটা ছোট বাচ্চা। গতকাল দুপুর পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা গেছে। এরপর থেকে আর নেই। তাদের বাড়িতে পানি ঢুকে গেছে। নিশ্চিতভাবেই বাড়িতে নেই তারা। কিন্তু কোথায় আছে কেমন আছে কিছুই জানি না। ভীষণ অসহায়বোধ করছি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গায়িকানিখোঁজপুতুলফেনীবন্যাশিল্পীসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

৫ আগস্ট ২০২৪

৩ আগস্ট থেকে ৫ আগস্ট: গণভবন ও সেনা সদরের ভেতরে যা ঘটেছিল

আগস্ট ৫, ২০২৬

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

এখনও ফিফার প্রতিশ্রুত টাকা পায়নি আয়োজক শহরগুলো, চাপে ফিফা

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT