চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনের আয়ু রয়েছে মাত্র ৩ বছর: রুশ গুপ্তচর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ পূর্বাহ্ণ ৩১, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ক্যান্সারের কারণে দ্রুত দৃষ্টিশক্তি নষ্ট হচ্ছে ৬৯ বছর বয়সী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এমনকি তার আয়ুও রয়েছে মাত্র তিন বছর। এমনটাই দাবি করেছেন এক রুশ গুপ্তচর। যদিও পুতিনের শারীরিক অসুস্থতা সংক্রান্ত সমস্ত দাবিই নাকচ করে দিয়েছে ক্রেমলিন।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকায় পুতিনের স্বাস্থ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বরিস কার্পিচকভ নামে বর্তমানে ব্রিটেনে বসবাসকারী এক সাবেক রুশ গুপ্তচর সঙ্গে ব্যক্তিগত বার্তায় রাশিয়ার ‘ফেডেরাল সিকিউরিটি সার্ভিস’ (এফএসবি)-এর এক কর্মকর্তার কথোপকথনের অংশ তুলে ধরা হয়েছে।

তার একটিতে এফএসবির ওই কর্মকর্তা লিখেছেন, আমরা শুনেছি, প্রেসিডেন্টের ইদানিং ভীষণ মাথাব্যথা হয়। টিভিতে কিছু বলার সময়েও পুতিনের হাতের কাছে কাগজ থাকে। সে কাগজে বড় বড় অক্ষরে থাকে ভাষণ লেখা। অক্ষর এতই বড় হয় যে প্রতি পাতায় খুব বেশি হলে দুটি বাক্য থাকে। তার দৃষ্টিশক্তি দ্রুত নষ্ট হচ্ছে।

যদিও এই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, আপনারা জানেন, প্রেসিডেন্ট পুতিন প্রতিদিন জনসম্মুখে আসছেন। আপনারা তাকে টিভির পর্দায় দেখতে পান, তার বক্তব্য পড়েন, তার বক্তব্য শোনেন।

তিনি আরও বলেন, আমি মনে করি না কোনো বোধসম্পন্ন লোক এই ব্যক্তির (পুতিনের) মধ্যে কোনো রোগ বা অসুস্থতার লক্ষণ দেখতে পাবেন। আমি এটি তাদের বিবেকের কাছে ছেড়ে দিতে চাই যারা এরকম গুজব ছড়াচ্ছে প্রতিদিন সুযোগ থাকা সত্ত্বেও এ বিশ্বে কোন ব্যক্তি দেখতে কেমন।

তবে পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনা থামছেই না। তিনি ক্যান্সারে আক্রান্ত বলে গুজব শোনা গিয়েছিল কয়েকদিন আগে। এরই মধ্যে চলতি মাসে পুতিনের পেট থেকে পানি অপসারণের জন্য একটি অস্ত্রোপচার করা হয়। কেউ কেউ দাবি করেছেন, পুতিন পারকিনসন্স রোগে ভুগছেন। রুশ প্রেসিডেন্টের বিবর্ণ চেহারার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়ে অনেকের আবার দাবি, ব্লান্ড ক্যান্সারে ভুগছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুতিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT