চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিন-জিনপিং বৈঠক সূত্রে কি শেষ হচ্ছে ইউক্রেন যুদ্ধ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পুতিন ও শি জিনপিং চুক্তিপত্র স্বাক্ষর করছেন, পটভূমে রাশিয়া ও চীনের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক শেষে দেয়া যৌথ বিবৃতিতে, দুই দেশের মধ্যে জ্বালানিসহ বিভিন্ন বাণিজ্য বাড়ানোর কথা বলা বলেছেন। পুতিন বলেছেন, চীনের পরিকল্পনা যুদ্ধ শেষ করতে পারে, কিন্তু ইউক্রেন এবং পশ্চিমারা শান্তির জন্য এখনও প্রস্তুত নয়।

ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই শান্তির বার্তা নিয়ে রাশিয়া সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

যুদ্ধ বন্ধ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে দুইদফা বৈঠক করেছেন দুই নেতা। মঙ্গলবার দ্বিতীয় দফা বৈঠক শেষে দুই নেতা এক সাথে আসেন সাংবাদ সম্মেলনে। এসময় শুধু শি জিনপিং সংক্ষিপ্ত বক্তব্য দেন।

Banglabid

উভয় দেশের সামগ্রিক এবং শীর্ষ-স্তরের পরিকল্পনা জোরদার করতে তারা এক মত হয়েছেন বলে জানান তিনি। জ্বালানি এবং বৈদ্যুতিক পণ্যের বাণিজ্য সম্প্রসারণ করা, দ্বিপাক্ষিক শিল্প ও সরবরাহ ব্যবস্থাপনা উন্নত করা এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে দুই দেশ। এছাড়া অর্থনীতি, কৃষি সেবা ও বাণিজ্যের ক্ষেত্রও সহযোগিতার বাড়ানোর কথা বলেন শি।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে ব্রিকস ফ্রেমওয়ার্কের কথা উল্লেখ করে শি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যৌথভাবে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এছাড়া উভয় দেশ এই সফরকে তাদের ‘সীমাহীন বন্ধুত্ব’ গভীর করার একটি সুযোগ হিসাবে বর্ণনা করেছে।

এর আগের দিনের বৈঠক শেষে, ইউক্রেনের জন্য চীনের শান্তি পরিকল্পনা যুদ্ধ অবসানের ভিত্তি হিসাবে ব্যবহার করা যেতে পারে বলে মন্তব্য করেছিলেন পুতিন। চীনের প্রস্তাবে ইউক্রেনে যুদ্ধের তীব্রতা কমানো এবং এরপর যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়।

Reneta

তবে রাশিয়া ও চীন উভয়ের মধ্যে বাণিজ্য বাড়াতে একমত হলেও যুদ্ধ সহসা শেষ হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনে যুদ্ধচীনভ্লাদিমির পুতিনরাশিয়াশি জিনপিং
শেয়ারTweetPin

সর্বশেষ

নিয়মিত লীগ আয়োজনে ব্যর্থতা নিয়ে যত কথা

আগস্ট ১৫, ২০২৬

গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ইমরান হাশমির ক্যারিয়ার সেরা ওপেনিং!

আগস্ট ১৫, ২০২৬

বিএনপিকে আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল

আগস্ট ১৫, ২০২৬

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT