দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে মুক্তি পেল আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘পুষ্পা ২’। বুধবার (৪ ডিসেম্বর) হায়দরাবাদের ছিল সেই ছবির প্রিমিয়ার। যা নিয়ে ছিল আল্লু ভক্তদের মাঝে উন্মাদনা ছিল অবাক করার মতো।
যদিও ছবির প্রিমিয়ারে ঘটে অনাকাঙ্খিত এক ঘটনা। এদিন ‘সন্ধ্যা’ থিয়েটারের বাইরে পদপিষ্ট হয়ে মারা যান এক নারী, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তার সন্তানও। তবুও যেন সিনেমাটি নিয়ে উত্তেজনার কমতি নেই আল্লু অর্জুন ভক্তদের।
এক্স হ্যান্ডেলে এক দর্শক জানিয়েছেন, পুষ্পা ২-এর প্রথম ভাগে টানটান উত্তেজনা, সকলেরই মন জয় করেছে। “#পুষ্পা ২-এর প্রথম ভাগ বিনোদনে ভরপুর। তবে বিশেষ জমেনি দ্বিতীয় ভাগ। আল্লু অর্জুনের অভিনয়ের জন্য ছবিটি দেখার মতো।”
আরও এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন, “#পুষ্পা ২ চলচ্চিত্রটি প্রথম অংশের একটি যোগ্য সিক্যুয়েল। অ্যাকশন, নাটক, আবেগ সবকিছুতে ভরা।”
শুধু আল্লুই নন, প্রশংসা কুড়িয়েছেন, ছবির খলনায়ক ফাহাদ ফাসিলও। দর্শকদের উত্তেজনা ধরে রেখেছেন তিনি। এক দর্শক এক্স হ্যান্ডেলে লেখেন, “#Pushpa2TheRule-এ ভানওয়ার সিং শেখাওয়াত আইপিএস-এর ভূমিকায় #ফাহাদ ফাসিল! অতুলনীয় স্ক্রিন প্রেজেন্স। #ফাফা-র এন্ট্রিতে হলজুড়ে উন্মাদনা দেখা গেছে।”
আরও এক দর্শক এক্সে লিখেছেন, “আরেকটি প্লাস হল হাই-অকটেন অ্যাকশন সিকোয়েন্স, যা নিখুঁতভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। উপরন্তু, সংলাপগুলি, অনেকটা প্রথম অংশের মতো, সুগঠিত ছবির প্রভাবকে আরও বাড়িয়ে তোলে।”
এদিকে মুক্তির এক ঘণ্টা পরই পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সিনেমাটি।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমা টরেন্ট প্ল্যাটফর্মেও পাইরেসি ওয়েবসাইটে ফাঁস হয়েছে। এসব মাধ্যমে এইচডি কোয়ালিটির প্রিন্ট বিনা মূল্যে ডাউনলোড করা যাচ্ছে। মুভিরুলস, তামিলরকার্স, ফিল্মিজিলা, তামিলযোগী, তামিলব্লাস্টার, বলি৪ইউসহ বেশ কিছু সাইটে ‘পুষ্পা ২’ সিনেমা পাওয়া যাচ্ছে।
প্রায় ৫০০ কোটি টাকা বাজেটে নির্মিত ‘পুষ্পা ২’ ভারতের ব্যয়বহুল ছবির তালিকায় স্থান পেয়েছে। ‘পুষ্পা ২’তে রাশমিকা ও আল্লু অর্জুনের রোমান্টিক দৃশ্য দু’জনের ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বনের দৃশ্যে দর্শকেরা জুটির রসায়নকে অত্যন্ত পছন্দ করেছেন। অ্যাকশন, প্রেম, ধামাকাতে ভরপুর এই ছবিটি।








