বিনোদন

পূর্ণিমার বিয়েতে মন ভেঙেছে নায়ক বাপ্পীর!

দুই যুবক, একে অন্যের সাথে হাসিমুখে কথা বলছে, এক যুবক সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এক যুবক সানগ্লাস পরে স্টাইলিশ পোশাক পরা, দ্বিতীয় ছবি: এক যুবক ও এক যুবতী বিয়ের পর একসাথে হাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন জীবন শুরু করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার বিয়ের খবর শোনার পর মন ভেঙেছে নায়ক বাপ্পীর! ফেসবুকে পোস্ট দিয়ে এমনটাই ইঙ্গিত দিয়েছেন সুলতানা বিবিয়ানা ছবির এ নায়ক। তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাপ্পী তার ফ্যান পেজে লিখেছেন আসিফের গাওয়া বিরহী গানের গানের ছয়টি লাইন।

পূর্ণিমার বিয়ের ছবি পোস্ট করে বাপ্পী লিখেছেন, ভাবিনি কখনো যাবে চলে/ এভাবে আমাকে একা ফেলে/ স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি/ একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি/ প্রতিশোধ নেবে নাও, আমি বাধা দেব না/ একবার বলে যাও, কেন আমার হলে না। এরপরই বিরহের ইমো দিয়ে লিখেছেন, ‘তবুও কনগ্রেচুলেশন।’

এর আগে পূর্ণিমার জন্মদিনে তাকে উইশ করেছিলেন বাপ্পী। বলেছিলেন, ‘আপনি আমার ক্রাশ। এজন্য এখনও বিয়ে না করে আপনার জন্য অপেক্ষা করছি। শুভ জন্মদিন পূর্ণিমা আপু।’

গত ২৭ মে বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিয়ে হয় চিত্রনায়িকা পূর্ণিমার। বর্তমানে তারা সুখে সংসার করছেন। পূর্ণিমা জানান, তাদের এই বিয়ের হয় পারিবারিকভাবে। কিন্তু দুজন দুজনাকে পছন্দ করতেন। তিন বছরের পরিচয় বিয়েতে রূপ নেয়।

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ নামের একজনকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। তিন বছর আগেই পূর্ণিমার সেই সঙ্গে ভেঙে যায়। পূর্ণিমার নতুন জীবনে তার স্বামী তাকে শুভকামনা জানিয়েছেন।

বিষয়:পূর্ণিমা বাপ্পী চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…