পূর্বাচল নতুন শহর প্রকল্পে সংরক্ষিত জায়গায় বনাঞ্চল সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের অভয়ারণ্য গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজউক। এ উপলক্ষে করণীয় সম্পর্কে পূর্বাচলের বনাঞ্চল পরিদর্শন করেছে রাজউক, বন বিভাগ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সেসময় বন রক্ষা এবং জীববৈচিত্র্য সমৃদ্ধির জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।






