শিল্প সাহিত্য

আসামে ‘বরাক উপত্যকার ভাষা আন্দোলন’ গ্রন্থের প্রকাশনা উৎসব

আসামে বরাক উপত্যকার ভাষা আন্দোলন গ্রন্থের প্রকাশনা উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা গ্রন্থের গুরুত্ব ও ভাষা আন্দোলনের ইতিহাস আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশিষ্ট লেখক, গবেষক ও বাংলা একাডেমির ফেলো গোলাম কুদ্দুছের লেখা ‘বরাক উপত্যকার ভাষা আন্দোলন’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯ মে আসামের শিলচরে ১৯৬১ সালের বাংলা ভাষার আন্দোলনে নিহত ১১ শহীদ স্মরণে আয়োজিত অনুষ্ঠানের মূলমঞ্চে এই উৎসব অনুষ্ঠিত হয়।

এসময় সভায় বক্তারা লেখকের প্রশংসা করে বলেন, এই গ্রন্থটি ভারত ও বাংলাদেশের তরুণ প্রজন্মকে বাংলা ভাষার আন্দোলন সম্পর্কে বস্তুনিষ্ঠ ইতিহাস জানাতে সহয়তা করবে।

উল্লেখ্য ঢাকার অন্যপ্রকাশ থেকে প্রকাশিত এ গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর।

ভাষা স্মারক সমিতির সভাপতি বাবুল হোর এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন রাজ্যের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মূখ্য আলোচক ছিলেন কলকাতার বিশিষ্ট লেখক ও নাট্য সমালোচক আশীষ গোস্বামী। বক্তব্য রাখেন ড. দেবব্রত রায়, ড. রাজীব কর, দৈনিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদক বিজয় কৃষ্ণ নাথ ও গ্রন্থের লেখক গোলাম কুদ্দুছ।

বিষয়:ভাষা আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…