বাংলাদেশ

ভোটের দিন চলবে গণপরিবহন

বাস স্ট্যান্ডে যাত্রীরা অপেক্ষা করছে, বিভিন্ন বাস পার্কিংয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস স্ট্যান্ডে যাত্রীরা অপেক্ষা করছে, বিভিন্ন বাস পার্কিংয়ে, ঈদযাত্রায় ভিড় বেড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ সংসদ নির্বাচনের দিনও গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা ও রিকশা চলাচল করবে। তবে মোটরসাইকেল, মাইক্রোবাস ও স্টিমার চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার ২ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন: ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ৭ জানুয়ারি ভোটের দিনও গণপরিবহন চলবে।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ৭ জানুয়ারি ভোটের দিনও গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা ও রিকশা চলাচল করবে। তবে মোটরসাইকেল, মাইক্রোবাস ও স্টিমার চলাচল বন্ধ থাকবে। শিগগির এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

এর আগে গত ৩১ ডিসেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল- ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

যদিও এর আগে প্রজ্ঞাপনে রিটার্নিং কর্মকর্তার অনুমোদিত গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেল চলাচলের অনুমতি থাকবে বলে জানানো হয়েছিল।

বিষয়:গণপরিবহন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…