চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভাগীয় হাইকোর্ট বেঞ্চ চায় গণঅধিকার পরিষদ: শাকিল উজ্জামান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৭ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিদ্যমান আইনে পরিবর্তন আনার দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। মামলার জট কমানো এবং বিচারপ্রার্থীদের বিচার প্রক্রিয়া সহজলভ্য করার লক্ষ্যে দলটি রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা সভায় এই দাবি জানান গণঅধিকারের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

তিনি উল্লেখ করেন, পঞ্চগড়ের মতো দূরবর্তী এলাকার একজন অসহায় মানুষের পক্ষে ঢাকায় এসে মামলা পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিভাগীয় শহরগুলোতে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ গঠিত হলে মামলার জট কমবে।

শাকিল উজ্জামান বলেন, জনগণ যেন সহজেই আইনের মাধ্যমে বিচার পায়, তার জন্য রাজধানীর বাইরে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ মনে করে বিগত সময়ে ক্ষমতাসীন সরকারগুলো রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার করেছে। একই অপরাধীকে একাধিকবার ক্ষমা প্রদর্শনের ঘটনাও দেখা গেছে, যা দেশের আইনের শাসনের ধারণাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই প্রেক্ষাপটে গণঅধিকার পরিষদ প্রস্তাব করেছে যে, ক্ষমা প্রদর্শন সংক্রান্ত একটি বোর্ড অথবা কমিটি আইনের মাধ্যমে গঠন করা হোক।’

এই বোর্ড বা কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করবেন, যা রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার রোধে সহায়ক হবে বলে মনে করে দলটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণঅধিকার পরিষদবিভাগীয় হাইকোর্ট বেঞ্চশাকিল উজ্জামানহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ছবি: সংগৃহীত।

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন ২০, ২০২৬

২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জুন ২০, ২০২৬

পোল্ট্রি শিল্পে কৃত্রিম প্রজনন কমিয়ে আনছে উৎপাদন খরচ

জুন ২০, ২০২৬

৯ বছর ধরে কক্সবাজারে বসবাস করছে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা

জুন ২০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT