চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রামে কনকনে শীতে স্থবির জনজীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A

কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। কয়েকদিন ধরে রাত থেকে সকাল পর্যন্ত কনকনে শীতের হাওয়া বইছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে নদী তীরবর্তী চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী ও খেটে খাওয়া মানুষরা শীতের কারণে ভুগছেন।

আজ ৯ জানুয়ারি শুক্রবার কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাজারহাট সদর উপজেলার ছিনাই ইউনিয়নের রুবেল মিয়া বলেন, “শীতের কারণে সকালে রিকশা নিয়ে কাজে যেতে পারছি না, এতে সংসারে কষ্ট হচ্ছে।” সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বাবু মিয়া জানান, “আমি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। শীতের কারণে গত কয়েকদিন ধরে মাছ ধরতে পারছি না, ফলে সংসার চলে না।”

চরাঞ্চলবাসী নছিয়ত মিয়া বলেন, “ঠান্ডার কারণে আমরা ঘর থেকে বের হতে পারি না, কাজকর্ম হয় না।” একই এলাকার আরও একজন বলেন, “ঠান্ডায় কাজ না করলে পেটে ভাত যায় না। কাজ করলে হাত-পা জ্বালাপোঁড়া হয়, ঠিকমতো কাজ করা সম্ভব হয় না।” কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা খায়রুল ইসলাম বলেন, “অতিরিক্ত ঠান্ডায় আমার ছেলের কয়েকদিন ধরে ডায়রিয়া হয়েছে।”

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস বলেন, “জেলায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিছু রোগী হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিচ্ছেন, আবার কিছু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।”

কুড়িগ্রাম জেলা শাখার ত্রাণ ও পূর্ণবাসন কর্মকতা আব্দুল মতিন জানান, জেলার ৯টি উপজেলায় ২৫ হাজার শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে এবং নগদ ৪০ লাখ টাকা মজুদ রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শীত
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT