চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে প্রয়োজন পদক্ষেপ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:০৫ অপরাহ্ণ ০৩, জুন ২০২২
সম্পাদকীয়
A A

ঢাকায় গণপরিবহন মানেই নৈরাজ্য। লক্করঝক্কর ফিটনেসেহীন বাস, প্রশিক্ষণহীন চালক সহযোগি এসব নিয়েই চলছে ঢাকার গণপরিবহন। এখন সাধারণ মানুষ এদের দৌরাত্ম্যে গণপরিবহনের নাম শুনলে আতংকিত হয়ে উঠে। অধিকাংশ মানুষ বিকল্প যানে চলার চেষ্টা করলেও বেশিরভাগ মানুষের অগত্যা আশ্রয় গণপরিবহন। সীমাহীন অবহেলা ও পরিকল্পনার অভাবে এই সেক্টরে অব্যবস্থা ক্যান্সারে পরিণত হয়েছে। এর মধ্যে মাঝে মাঝে ভয়ংকর সব সংবাদ গবেষণায় উঠে আসে মানুষের নিরাপত্তাহীনতার ভয়াবহ ঘটনা।

‘ঢাকা শহরে গণপরিবহনে হয়রানি: কিশোরী এবং তরুণীদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব’ নামক সাম্প্রতিক এক জরিপে জানা যায়: অযাচিত স্পর্শ-ধাক্কা-বাজে মন্তব্যের শিকার ৪৭ শতাংশ নারী। গণপরিবহনে চলাচল করা কিশোরী, তরুণী ও নারীদের ৬৩ শতাংশ নানা ধরনের হয়রানির শিকার হন। এর মধ্যে প্রায় ৪৭ শতাংশ যৌন হয়রানির শিকার হন। যৌন হয়রানির শিকার এই নারীদের প্রায় ৪৫ শতাংশ পরবর্তী সময় মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন। এসব যৌন হয়রানির মধ্যে রয়েছে গণপরিবহনে ওঠা-নামার সময় চালক সহকারীর অযাচিত স্পর্শ, বাসে জায়গা থাকার পরও যাত্রীদের গা ঘেঁষে দাঁড়ানো, বাজেভাবে স্পর্শ করা, ধাক্কা দেওয়া, বাজে মন্তব্য। জরিপে অংশগ্রহণকারী বেশির ভাগ নারী ঝামেলা এড়াতে এসব ঘটনার প্রতিবাদ করেন না। যৌন নিপীড়নকারী ব্যক্তিদের মধ্যে যাত্রীর সংখ্যাই বেশি। গণপরিবহনের চালক ও চালকের সহকারীর হাতেও নিপীড়নের শিকার হয়েছেন অনেকে। নিপীড়নকারী ব্যক্তিদের মধ্যে ৪০ বছরের বেশি বয়সীদের সংখ্যা বেশি।

আমরা এই জরিপের ভিত্তিতে বলতে চাই দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এটি গুরুত্ব দিয়ে এগুলোর প্রতিকারের ব্যবস্থা নেয়া হয়। এইসব ছোট ছোট সামাজিক অবক্ষয় এক সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। গণপরিবহনের মালিক শ্রমিকদের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলাপ আলোচনার মাধ্যমে নিশ্চয় নূন্যতম সংকট নিরসন হবে বলে আমরা আশা করি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গণপরিবহননৈরাজ্যবাসযৌন হয়রানিসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT