চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন-বাজেট সংসদে জনবান্ধব বাজেটের তাগিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ০৫, জুন ২০২২
- সেমি লিড, অর্থনীতি
A A
জন-বাজেট সংসদে জনবান্ধব বাজেটের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলায় আসন্ন ২০২২-২৩ অর্থবছরে জনবান্ধব বাজেট প্রণয়ন জরুরি বলে মতামত দিয়েছেন বিশিষ্টজনেরা।

রোববার ৫ জুন গণতান্ত্রিক বাজেট আন্দোলন, সেইফটি এন্ড রাইটস সোসাইটি, বণিক বার্তা ও সেন্টার অন বাজেট এন্ড পলিসির যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘জন-বাজেট সংসদ ২০২২’শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

জাতীয় বাজেটকে সামনে রেখে গণতান্ত্রিক বাজেট আন্দোলন জাতীয় বাজেটের গণতান্ত্রয়ন ও জনঅংশগ্রহণ নিশ্চিত করতে এই ছায়া বাজেট অধিবেশনের আয়োজন করেছে। এই অধিবেশনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সাধারণ করদাতা, উদ্যোক্তা, কৃষক, শ্রমজীবি, নারী, দলিত, আদিবাসী, প্রতিবন্ধী, গবেষক, নির্বাচিত জনপ্রতিনিধি, ট্রেড ইউনিয়নকর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধি উপস্থিত হয়ে জাতীয় বাজেট বিষয়ে তাদের সুচিন্তিত মতামত প্রদান করেছেন।

Banglabid

দুটি অধিবেশনে সংসদ বাজেট অনুষ্ঠিত হয়। জাতীয় আর্থ-সামাজিক পরিস্থিতি ও বাজেট জনপ্রত্যাশা শিরোনামে প্রথম অধিবেশন এবং জীবন ও জীবিকা রক্ষায় সর্বজনীন কৌশল ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রত্যাশা শিরোনামে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ ও সেন্টার অন বাজেট এন্ড পলিসির চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. এম এম আকাশ এবং দি এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ। বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় প্রথম অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সহ-সভাপতি আমানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মো. তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। তবে অনেক দিক থেকে এগিয়েছে। স্বাধীনতার পর মাথাপিছু আয় ছিল ১২৫ ডলার। এখন এটি বহুগুণ ছাড়িয়ে গেছে। আগে খাদ্যের চরম অভাব ছিল। এখন সেটি নেই। মন্ত্রী বলেন, দেশে ভয়াবহ দারিদ্রতা ছিল। আমি নিজে দারিদ্রতা দেখেছি। না খেয়ে থাকা মানুষের আহাজারি শুনেছি। কিন্তু এখন মানুষ না খেয়ে মরছে না। মানুষ এখন খেতে পারছে। গ্রামে-গঞ্জে পর্যন্ত ফলের বৃহৎ বাজার গড়ে উঠছে। অথচ আগে এটা ছিল না। কৃষিকে একক গুরুত্ব দিয়ে মানুষে চাহিদা মেটানো সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার কৃষির পাশাপাশি শিল্পায়নকেও গুরুত্ব দিচ্ছে। গার্মেন্টস শিল্পে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। এটা আমাদের জন্য গর্বের। এর অবদান একা কারো নয়। একজন সাধারণ পোষাক শ্রমিকও এর কৃতিত্ব পাবে।

Reneta

দ্বিতীয় অধিবেশনে স্বাস্থ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক ডা. রশীদ-ই মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামীম হায়দার পাটেয়ারী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কান্ট্রি ইকোনোমিস্ট ড. নাজনীন আহমেদ। গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সহ-সভাপ্রধান আসগর আলীর সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের যুগ্ম-সম্পাদক সেকান্দার আলী মিনা।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ড. শামসুল আলম বলেন, শ্রমিকদের মধ্যে অনেকেই বিভিন্ন দুর্ঘটনায় পড়ে আহত হচ্ছেন। কেউ কেউ প্রতিবন্ধী হয়ে যাচ্ছেন, তারা যেন একটা সুরক্ষার আওতায় আসতে পারে আএটি খেয়াল রাখা প্রয়োজন। একটা পেনশন স্কিম করে তাদের সারাজীবন কিছু সহায়তা দেয়া দরকার। ক্ষুদ্রঋণ প্রকল্প গত ১৩ বছরে অনেক ইতিবাচক ভুমিকা রেখেছে। আগামীতে স্বাস্থ্য বিমা বিবেচনায় নেয়া প্রয়োজন।

অধিবেশনের শেষে মডারেটর হিসেবে ডিবিএম-এর সহ-সভাপতি আসগর আলী সাবরি এই ছায়া সংসদে উথ্থাপিত দাবী উপস্থিত প্রতিনিধিদেরকে জাতীয় সংসদে তুলে ধরার অনুরোধ জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বণিক বার্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রকৃতি ও জীবন ক্লাবের যাত্রা শুরু

পরবর্তী

চুক্তি অবস্থায় প্রকাশ্যে এসব বলতে পারেন না লেভান্ডোভস্কি

পরবর্তী
ফুটবল খেলোয়াড় লেভান্ডোভস্কি জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তি অবস্থায় প্রকাশ্যে এসব বলতে পারেন না লেভান্ডোভস্কি

সংসদে সদস্যরা শোক প্রস্তাব গ্রহণের জন্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT