চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু প্রতিরোধে নিপসমের জনসচেতনতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০২৪
স্বাস্থ্য
A A

বাংলাদেশের জনস্বাস্থ্য বিষয়ক শীর্ষস্থানীয় জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান-নিপসম ডেঙ্গুর ভয়াবহতা রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধে জনসংযোগের আয়োজন করে। ডেঙ্গু রোগের বাহক এডিস মশার প্রজনন স্থল চিহ্নিত করে তার নির্মূল করতেই এই কার্যক্রমের আয়োজন করা হয়।

রোববার (১ ডিসেম্বর) সকাল ৯ টায় প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলাম এর সভাপতিত্বে সকল অনুষদের সদস্যবৃন্দ ও ছাত্রছাত্রীদের নিয়ে নিপসম অডিটোরিয়ামে দিক নির্দেশনামূলক আলোচনা শেষে চারটি গ্রুপে বিভক্ত হয়ে, পুরো মহাখালী এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতামূলক র‍্যালি ও সম্পৃক্ততার জন্য জনসংযোগের সাথে সাথে লিফলেট বিতরণ করেন। পরিচালকের নির্দেশক্রমে প্রতিটি গ্রুপের নেতৃত্ব দেন সিনিয়র অনুষদবৃন্দ। সকল নির্ধারিত স্থান প্রদক্ষিণ ও জনসংযোগ শেষে দুপুর সাড়ে বারোটায় আবার নিপসম ক্যাম্পাসে সবাই ফিরে আসেন।

সরেজমিনে গিয়ে সবগুলো টিমের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় যে, নিপসম সবসময়ই জনস্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সমস্যা নিয়ে গবেষণা করে তার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

এই আয়োজন সম্পর্কে নিপসমের পরিচালক কমিউনিটির সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে বলেন, সকল অংশীজনের সহযোগিতা ছাড়া ডেঙ্গুর ভয়াবহতা রোধ সম্ভব নয়। একই প্রসঙ্গে ১ নম্বর টিমে থাকা নিপসমের কীটতত্ত্ব বিভাগের প্রধান কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার এক প্রশ্নের জবাবে বলেন, এডিস মশার প্রজনন ক্ষেত্র চিহ্নিত করে এর নির্মূলের জন্য জনসচেতনতা ও সম্পৃক্ততার কোন বিকল্প নেই। আমরা সবাই একসাথে এই কাজটিই করছি।

দুপুর সাড়ে বারোটায় সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নিপসম পরিচালক এই সচেতনতামূলক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনসচেতনতাডেঙ্গুডেঙ্গু প্রতিরোধনিপসমপ্রতিরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪ দেশ ছাড়তে জরুরি নির্দেশ

মার্চ ৩, ২০২৬

সেমিতে অ্যাটলেটিকোর বিপক্ষে ‘অসম্ভবকে সম্ভব’ করতে চান ফ্লিক

মার্চ ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেনে শ্বাসনালি কাটা সেই শিশুটি মারা গেছে

মার্চ ৩, ২০২৬

জিম্বাবুয়ের পর ভারতে আটকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ

মার্চ ৩, ২০২৬

সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়ার আশায় টিসিবির ট্রাকসেলে দীর্ঘ অপেক্ষা

মার্চ ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT