চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসকে টানতে বড় অঙ্কের টোপ পিএসজির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১৯, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

২০২৪ সালের জুন পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের সাথে চুক্তি রিয়াল মাদ্রিদের। তার দুবছর আগেই টানাটানি শুরু করে দিয়েছে পিএসজি। ২১ বর্ষী ব্রাজিলিয়ান তারকাকে টানতে ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়ে রেখেছে ফরাসি ক্লাবটি, যা তার বর্তমান বেতনের চেয়ে ১২ গুণ বেশি।

২০২১ সালের নভেম্বর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে টানতে চেষ্টা চালাচ্ছে পিএসজি। ফরাসি ক্লাবটি এসময় তাকে উদার সাইন-অন বোনাসের পাশাপাশি কাতারে বেশ কয়েকটি বাণিজ্যিক সুযোগের লোভনীয় প্রস্তাব দিয়েছিল।

গত মার্চে ভিনিসিয়াসের সাথে সবশেষ যোগাযোগ হয়েছে পিএসজির। পরে তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে অবশ্য ব্যর্থই হয়েছে লিগ ওয়ানের জায়ান্টরা।

শুধু পিএসজিই নয়, লিভারপুল-চেলসি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্টদের চোখও রয়েছে তার উপর। ভিনিসিয়াস যদিও এজেন্টকে জানিয়ে দিয়েছেন, এখনই রিয়াল ছাড়ার ব্যাপারে কিছু ভাবছেন না। এমনকি কোনো প্রস্তাব সম্পর্কেও জানতে চান না।

কয়েকদিন আগে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও এ ব্যাপারে খোলাখুলি কথা বলেছেন। জানান, ‘ভিনিসিয়াস এর আগে বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছে, কিন্তু শুধুমাত্র রিয়ালে খেলার জন্য সেসব প্রস্তাবে কোনো আগ্রহ দেখায়নি।’

২০১৮ সালে ৪৫ মিলিয়ন ইউরোয় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমেঙ্গো ছেড়ে রিয়ালে আসেন ভিনিসিয়াস। সাদা জার্সিতে এপর্যন্ত ১৭০ ম্যাচে ৩৬ গোলের পাশাপাশি ৪৩টি অ্যাসিস্ট রয়েছে। চার বছরে লস ব্লাঙ্কোসদের হয়ে জিতেছেন দুটি লা লিগা শিরোপা। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শিরোপা জয়ের মঞ্চে একমাত্র গোলটি এসেছিল তার থেকেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডচেলসিপিএসজিভিনিসিয়াসরিয়াললিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT