ফুটবল

লিগ ওয়ানে শিরোপা জেতা ‘মধুর হলেও কঠিন’ ছিল পিএসজির

পিএসজির ফুটবল খেলোয়াড়রা গোলের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির ফুটবল খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে, দর্শকরা স্ট্যান্ডে আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বুধবার রাতে লেন্সকে হারিয়ে টানা পঞ্চম লিগ ওয়ান শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন। এক ম্যাচ হাতে রেখে ফরাসি লিগ টাইটেল নিজেদের করেছে লুইস এনরিকের শিষ্যরা। কোচের মতে, জয়টা মধুর হলেও বেশ কঠিন ছিল।

ফরাসি লিগে পিএসজি প্রায়ই আক্রমণাত্মক ফুটবল খেলে থাকে। কিন্তু লেন্সের বিপক্ষে ২-০ গোলে জয়ে তারা ছিল পুরোপুরি রক্ষণাত্মক। ২৯ মিনিটে পিএসজিকে লিড এনে দেন কাভিচা খাভারাসকেলিয়া। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ব্যবধান দিগুণ করেন বদলি নামা ইব্রাহিম এমবায়ে। লিগ ওয়ানে শিরোপা দৌড়ে পিএসজিকে টক্কর দিয়ে চলছিল লেন্স, সবশেষ জয়ে দলটি চ্যাম্পিয়নদের নাগালের বাইরে চলে গেছে।

পিছিয়ে থেকেও ম্যাচ জেতার মানসিকতা আছে বলে শিষ্যদের উপর সন্তুষ্ট পিএসজি কোচ এনরিকে। ম্যাচের পর বলেছেন, ‘আমরা স্বাভাবিকের চেয়ে বেশি সময় রক্ষণে খেলেছি। কিন্তু যদি শিরোপা জিততে চান, আক্রমণ এবং রক্ষণ উভয় ক্ষেত্রেই আধিপত্য বিস্তার করতে হবে। দল জেতার জন্য প্রয়োজনীয় মানসিকতা দেখিয়েছে।’

পিএসজি মাত্র একটি ম্যাচ বাকি থাকতে লিগ জিতেছে, তাদের ২০২৪/২৫ মৌসুমের চেয়ে অনেক কম ব্যবধানের জয় ছিল এবার। গত মৌসুমে ছয়টি ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল।

এনরিকে তাই বলেছেন, ‘শিরোপা জেতা মধুর হলেও বেশ কঠিন ছিল। নিঃসন্দেহে, এখানে আমাদের কাটানো তিন বছরের মধ্যে এটিই সবচেয়ে কঠিন। এর কারণ এটাও যে, লেন্স খুব ভালো খেলেছে। এ মৌসুমে কিছু মুহূর্ত আমার মনে আছে, তারা যে ধরনের ম্যাচ জিতেছিল এবং টানা অনেকগুলো ম্যাচ জিতেছিল। এটা ছিল বেশ কঠিন। আমাদের এটির সাথে মানিয়ে নিতে হয়েছিল।’

রোববার নিজেদের শেষ লিগ ম্যাচে পিএসজি নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির মুখোমুখি হবে। চলতি মাসের শেষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রিমিয়ার লিগ টেবিল টপার আর্সেনালের বিপক্ষে খেলবে তারা।

বিষয়:পিএসজিলিগ ওয়ানলুইস এনরিকেলেন্সঁ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…