ফুটবল

এমবাপে-পিএসজি মুখোমুখি, যা বলছেন ফরাসিদের কোচ

ফিফা ক্লাব বিশ্বকাপ

পিএসজির কোচের ছবি, তিনি প্রেস কনফারেন্সে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির কোচ প্রেস কনফারেন্সে বসে আছেন, পেছনে বিভিন্ন স্পন্সর লোগো দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার রাতে মুখোমুখি হবে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন পিএসজি ও রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে মাঠে নামবেন পিএসজির সাবেক তারকা কাইলিয়ান এমবাপে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আলোচনায় আসে এমবাপের নাম, তবে অতীত নিয়ে কথা বলতে চাননি ফরাসিদের কোচ লুইস এনরিক।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার রাত ১টায় মুখোমুখি হবে পিএসজি-রিয়াল মাদ্রিদ। সংবাদ সম্মেলনে এনরিকের কাছে প্রশ্ন আসে এমবাপেকে ছাড়াই পিএসজি বেশি ভালো করছে কিনা?

জবাবে ৫৫ বর্ষী স্পেনিয়ার্ড কোচ বলেছেন, ‘এটি এখন অতীত এবং আমি অতীত নিয়ে কথা বলতে আসিনি। আমাদের মনোযোগ এখন ভবিষ্যতের দিকে। তবে সাবেক খেলোয়াড়ের বিপক্ষে মাঠে নামা একটি বাড়তি রোমাঞ্চ তৈরি করে। এমনি বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দলের বিপক্ষে খেলা সবসময়ই বাড়তি অনুপ্রেরণার।’

নিউ জার্সির প্রচণ্ড গরম আবহাওয়াও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে দলগুলোর। চেলসি ও ফ্লুমিনেন্সের ম্যাচের সময় তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ফলে মার্কিন আবহাওয়া বিভাগ সতর্কতাও জারি করেছে।

গরম উপেক্ষা করে ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়ালের বিপক্ষ ভালো করার আশা এনরিকের। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গরেমে খেলার অভ্যাস হয়ে যাচ্ছে। বিশ্বকাপ জুড়ে এভাবেই খেলতে হচ্ছে। যদিও এটি খেলার মান নষ্ট করে। মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি অবশ্যই আমাদের জন্য বিশেষ। আমরা এ ধরণের ম্যাচ খেলতে পছন্দ করি। কারণ এরকম ম্যাচই প্রমাণ করে আমরা ভালো করছি।’

ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ হবে রোববার। রিয়াল মাদ্রিদ ও পিএসজির মধ্যে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে ২০২১ চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ফাইনাল মহারণ।

বিষয়:এমবাপেক্লাব বিশ্বকাপপিএসজিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলুইস এনরিকে
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…