বাংলাদেশ-ভারতের মাঝে কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ও উপ হাইকমিশনের বাইরে আবারো বিক্ষোভ হয়েছে। টানা কয়েকদিন ধরে চলা উত্তেজনা ছড়িয়েছে ভারতের একাধিক শহরে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগই এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। ঢাকায় ভারতের হাইকমিশনারকে ডেকে এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।







