ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে সাম্য হত্যাকা-ের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। পরে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করে সকল আসামি গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।








