চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ

সাঈদ পান্থসাঈদ পান্থ
৪:১৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে বরিশালে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। অবরোধ চলাকালে সড়কের উভয় পাশে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। কর্মসূচি উপলক্ষে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হন।

সোমবার ২২ ডিসেম্বর সকাল ১০ টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাস স্ট্যান্ডে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশাল জেলা ছাত্রলের সাবেক সহ সভাপতি সবুজ আকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

পরে ঢাকা-বরিশাল মহা সড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে ঘণ্টাব্যাপী রাজধানী ঢাকার সঙ্গে বরিশালে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিক্ষোভকালে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। বক্তারা বলেন, হাদি বীর বিপ্লবী নেতা ছিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয় এবং পরবর্তীতে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ছাত্রনেতা সবুজ আকন বলেন, হাদিকে ভারতের আগ্রাসীর কারণে হত্যা করা হয়েছে। হাদির হত্যার দায় প্রশাসন ও শেখ হাসিনাকে নিতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র পরিণত করতে চায়। হাদি ভারতের আগ্রাসীর ভূমিকার প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়। হাদির হত্যার সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। উসমান হাদি যেহেতু বরিশালের সন্তান, সেহেতু বরিশাল বিমানবন্দর শহীদ উসমান হাদি নামে করার দাবি জানান। বেলা সাড়ে ১২ টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে মহা সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনকিলাব মঞ্চেরঢাকা-বরিশাল মহা সড়কহাদি হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন অনুরোধ উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

জুন ৮, ২০২৬

ইসরাইলে ইরানের ক্ষেপনাস্ত্র নিক্ষেপ

জুন ৮, ২০২৬

গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলা

জুন ৮, ২০২৬

অনুকূল আবহাওয়া আর প্রাকৃতিক দুর্যোগ কম থাকায় আমের ভালো ফলন হয়েছে

জুন ৮, ২০২৬

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT