বাংলাদেশ

সেলিনা শেলীকে চাকুরিচ্যুত করায় শাহবাগে প্রতিবাদী সমাবেশ

সেলিনা শেলীকে চাকুরিচ্যুতের প্রতিবাদে শাহবাগে সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহবাগে প্রতিবাদী সমাবেশে অংশগ্রহণকারীরা স্লোগান দিচ্ছেন ও ব্যানার দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কবি, চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যাপক সেলিনা শেলীকে অবৈধভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শাহবাগে প্রতিবাদী সমাবেশ করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ।’

সেলিনা শেলী মৌলবাদের ষড়যন্ত্র, রোষানল ও হয়রানির শিকার উল্লেখ করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

মানুষ যখন তার অধিকার নিয়ে কথা বলছে, তখন ডিজিটাল নিরাপত্তা আইনে কণ্ঠরোধ করা হচ্ছে মন্তব্য করে উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘কোনো রকম তদন্ত না করে সেলিনা শেলীকে যেভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটা অন্যায়। এই অন্যায় যারা করেছে, সেই বন্দর কর্তৃপক্ষ এবং কলেজ পরিচালনার সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।’

উদীচী শিল্পীগোষ্ঠীর মীর সাখাওয়াত হোসেন ও সুস্মিতা কীর্তনীয়া গান পরিবেশন করে সমাবেশে সংহতি জানান।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…