মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ

নরসিংদীতে ব্যবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে অংশগ্রহণকারী মানুষজন রাস্তায় অবস্থান করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকার মিটফোর্ডে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যা ও সারাদেশে অব্যাহত চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বাদ জোহর মাধবদী বড় মসজিদ থেকে এ মিছিলটি শুরু করে শহরের প্রাচ্যের ম্যানচেস্টার মোড়, শীতলাবাড়ি মোড় ও বাসস্ট্যান্ড হয়ে মাধবদী পৌরসভার সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এ সময় বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে বলেন, ‘জায়গায় জায়গায় চাঁদা কেন? পাথর মেরে আমার ভাইকে মারলো কেন? চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইকে ফেরত দে। রশি লাগলে রশি নে, ধইরা ধইরা ফাঁসি দে।’
বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বাংলাদেশ ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।






