বাংলাদেশ

সচিবালয়ের সামনে শহীদ ও আহতদের পরিবারের বিক্ষোভ

শহীদ ও আহতদের পরিবারের বিক্ষোভ, সচিবালয়ের সামনে, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ের সামনে শহীদ ও আহতদের পরিবারের বিক্ষোভের দৃশ্য, ব্যাপক জনসমাগম ও প্রতিবাদকারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ ইমাম হাসান তায়িমসহ শহিদদের হত্যাকারীদের জামিন দেওয়ায় বিচারপতি ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শহিদ পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সচিবালয়ের বাইরে এসব দাবিতে সংবাদ সম্মেলন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে তারা।

এসময় তারা- ‘পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই’, ‘দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেন।

শহিদ পরিবারের সদস্যরা জানান, গণহত্যায় যারা অংশ নিয়েছে তাদের জামিন দেয়া হয়েছে। যারা জামিন দিয়েছে সেসব বিচারপতিসহ এর সঙ্গে সংশ্লিষ্ট আইন উপদেষ্টার দ্রুত পদত্যাগ করতে হবে।

বিষয়:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সচিবালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…