চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন বঞ্চিত ২ প্রার্থীর বিক্ষোভ

এস কে রাসেল এস কে রাসেল
৯:১৪ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
অগ্নিসংযোগের ঘটনায় একজন যুবক দগ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, আশপাশে জনতা ও দোকানপাট।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়ন বঞ্চিত দুই নেতার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রোববার ৭ ডিসেম্বর রাতে জেলা শহরের কালিবাড়ী মোড় থেকে বিএনপির একাংশের উদ্যোগে সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু এবং সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলের নেতৃত্বে মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে রেজাউল করিম খান চুন্নুর ব্যক্তিগত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা সভাপতি মো. শরীফুল আলমের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ নেতা–কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হুসাইন এবং সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম।

জানা গেছে, রেজাউল করিম খান চুন্নু এবং খালেদ সাইফুল্লাহ সোহেল দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। প্রার্থী ঘোষণার পরই এই আসনে বিরোধ তৈরি হয়।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু বলেন, কিশোরগঞ্জ–১ আসনে ঘোষিত বিএনপি প্রার্থী এবং জেলা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম নৈতিকভাবে দুর্বল। কোনভাবে মনোনয়ন পেলেও তিনি মানুষের সমর্থন আদায় করতে পারবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ প্রার্থীর বিক্ষোভবিএনপির মনোনয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT