চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ সরকারের লোগো, সবুজ ও লাল রঙে, মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাণিজ্য উপদেষ্টার জয়পুরহাট সফর নিয়ে যত আলোচনা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. কামাল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ‘‘গতকাল (৫ সেপ্টেম্বর) বহুল প্রচারিত চ্যানেল আই অনলাইনে প্রকাশিত ‘বাণিজ্য উপদেষ্টার জয়পুরহাট সফর নিয়ে যত আলোচনা’ শীর্ষক প্রতিবেদনটি বাণিজ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদের প্রথম শিরোনাম ছিল: বাণিজ্য উপদেষ্টার আগমনে শুক্রবারেও খোলা ছিল দুই বিদ্যালয়। যা পরবর্তীতে মৌখিক প্রতিবাদে পরিবর্তন করা হয়।

Banglabid

প্রতিবেদনটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবেদনে বাণিজ্য উপদেষ্টার সফরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রকাশিত সংবাদের একটি অংশে বলা হয়েছে ‘উপদেষ্টার আগমন উপলক্ষে ছুটির দিন শুক্রবারও দুটি বিদ্যালয়ের ৩৯ জন শিক্ষক-কর্মচারীকে বিদ্যালয়ে আসতে হয়।’

প্রকৃতপক্ষে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ে বাণিজ্য উপদেষ্টার কোন কর্মসূচি ছিল না। বিদ্যালয়ের মাঠে উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করেছে মাত্র। এর সাথে বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতির কোন সম্পর্ক নেই। সরকারি কর্মসূচির পাশাপাশি উপদেষ্টা পারিবারিক কর্মসূচিতে অংশ নেন।

Reneta

অপরদিকে, বাণিজ্য উপদেষ্টা মর্তুজাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েত শরীফে জুমার নামাজ আদায় শেষে তার শ্বশুর সাবেক সংসদ সদস্য (জয়পুরহাট ২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত) মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য; ২০ বছর পর তিনি শ্বশুর বাড়িতে সংক্ষিপ্ত সময় অবস্থান করেন।

বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, বাণিজ্য উপদেষ্টার জয়পুরহাট সফর ছিল জেলার অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের পরিবেশ পরিদর্শনের উদ্দেশ্যে। এটি ছিল দেশ ও এ অঞ্চলের উন্নয়নে অংশীদার হওয়ার একটি স্বতঃস্ফূর্ত উদ্যোগ। পরিদর্শনকালে তিনি আলু চাষী, কোল্ড স্টোরেজ মালিক ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন আলুর যৌক্তিক দাম নিশ্চিতকরণ নিয়ে। পরবর্তীতে তিনি গণমাধ্যমের সাথে এ বিষয়ে কথাও বলেন। কিন্তু দু:খজনক হলেও সত্য যে, জনগণের স্বার্থে প্রতিবেদক সংবাদ প্রকাশ না করে একে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেছেন।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আই অনলাইনপ্রকাশিত সংবাদের প্রতিবাদবাণিজ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT