চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোস্টার হাতে রাতের ঢাকায় সিয়াম-ফারিয়া-রোশানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

রাত পোহালেই ৩৫ সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিয়াম, নুসরাত ফারিয়া, রোশানসহ তারকা সমৃদ্ধ ছবি ‘অপারেশন সুন্দরবন’। মুক্তির আগের রাতে প্রচারণার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে পোস্টার লাগাচ্ছেন সিয়াম, ফারিয়া ও রোশানরা।

রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পোস্টার লাগাতে দেখা গেছে তাদের। সেখান থেকে যান মগবাজার এলাকায়।

এ সময় তারকাদের সঙ্গে ছিলেন ছবির পরিচালক দীপংকর দীপনও।

তিনি বলেন, রাত জেগে সিনেমার স্ক্রিপ্ট করেছি, নির্মাণ করেছি, সম্পাদনা করেছি। মাত্র আজ রাত বাকি! পরীক্ষার আগের দিন যেমন লাগে আমারও এখন তেমনি লাগছে।

সিয়াম বলেন, অপারেশন সুন্দরবন দর্শকদের ভাল লাগবে এই আমার প্রত্যাশা। এর বাইরে কোন প্রত্যাশা নাই। এতদিনের চেপে রাখা প্রতীক্ষার অবসান হতে চলেছে। দর্শকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রইলাম। সবাই সিনেমা হলে এসে দেখুক।

রোশান বলেন, দীর্ঘ চার বছর অপেক্ষার পর এই ছবি মুক্তি পাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে ঈদের আগের রাত। মানে চাঁদ রাতের আনন্দ হচ্ছে। মনে হচ্ছে সকাল হলেই ঈদ। আর আমি দৌড়ে গিয়ে সবার সাথে আনন্দ ভাগাভাগি করব।

Reneta

নুসরাত ফারিয়া এই প্রথম শহর ঘুরে তার ছবির পোস্টার লাগিয়েছেন। তিনি বলেন, এই অভিজ্ঞতা আমার প্রথম হলো। কী যে ভালো লাগছে বোঝানো যাবে না। আমার কাছেও ঈদের চাঁদ রাতের অনুভূতি হচ্ছে।

৩৫ সিনেমা হলে মুক্তি পাচ্ছে র‍্যাবের উদ্যোগে নির্মিত ছবি অপারেশন সুন্দরবন। এতে আরও অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, রওনক হাসান, দর্শনা বণিক, মনোজ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন সুন্দরবনদর্শনা বণিকদীপংকর দীপনপোস্টারমনোজরওনক হাসানরিয়াজ আহমেদরোশানলিড বিনোদনসিনেমাসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT