আগামী ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তরুণ নির্মাতা হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। মুক্তি সামনে রেখে প্রচারণা শুরু হয়েছে বেশ আগেই। সিনেমাটির প্রচারের জন্য এবার ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে রাজধানীতে সাইকেল র্যালি করেছেন সিনেমার অভিনেতা ও অভিনেত্রীরা। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির মিডিয়া পার্টনার চ্যানেল আই।







