চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা ভ্রমণে সুন্দরবনের বাঘ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৫ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

২৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সুন্দরবনকে দস্যুমুক্ত করার প্রেক্ষাপটে নির্মিত বাণিজ্যিক ধারার ছবি অপারেশন সুন্দরবন। দীপংকর দীপন পরিচালিত এ ছবিটি মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছে। এর মধ্যে প্রচারণায় ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছে টিম ‘অপারেশন সুন্দরবন’।

বাঘসহ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় জনমনে সচেতনতা তৈরিতে বিশেষ প্রচারণা চালাচ্ছেন তারা। এর অংশ হিসেবে বিভিন্ন সিনেমা হলে একটি করে বুথ খোলা হচ্ছে। যেখানে সোনা, রূপা ও হিরা নামে তিনটি কৃত্রিম বাঘ থাকছে। ওই বাঘ দেখে নানাবয়সী দর্শক আকৃষ্ট হবে এবং শিশুরা জানতে পারবে।

এর মাধ্যমে বাঘ সংরক্ষণে সচেতনতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে ‘সুন্দরবনের বাঘ এলো সিনেমা ভ্রমণে’। সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার চিত্রামহল, মধুমিতা ও লায়ন সিনেমা হলে প্রচারণাটি শুরু করেছেন সিয়াম-রোশানরা।

নির্মাতা দীপংকর দীপন বলেন, “অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রে বিভিন্ন পশুপাখিকে দেখানো হয়েছে, তাদের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর জন্য। সুন্দরবনের বাঘ, প্রাকৃতিক পরিবেশ সুন্দরবনেই মানানসই। তাদেরকে যেন সেখানে সযত্নে থাকতে দেওয়া হয়। সুন্দরবনে যেন বাঘের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত থাকে, সেজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি আহ্বান জানাই। আমাদের এই ক্যাম্পেইন কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”

চিত্রনায়ক সিয়াম সুন্দরবনের বাঘ সংরক্ষণে গুরুত্বারোপ করে বলেন, সুন্দরবনের বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে আর সুন্দরবন বাঁচলে আমাদের দক্ষিণ-পশ্চিম অঞ্চল রক্ষা পাবে, বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে।

চিত্রনায়ক জিয়াউল রোশানের ভাষ্য, শুটিংয়ের সময় আমরা সর্বোচ্চ সতর্ক ছিলাম, যাতে সুন্দরবনের কোনও ক্ষয়ক্ষতি না হয়। প্রাণীর প্রতি আমার অসামান্য ভালোবাসা আছে। এই ভালোবাসা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, সেটাই কাম্য।

Reneta

‘অপারেশন সুন্দরবন’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রিয়াজ আহমেদ, জিয়াউল রোশান, তাসকিন রহমান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, সামিনা বাশার প্রমুখ। এটি প্রযোজনা করেছে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন সুন্দরবনজিয়াউল রোশানতাসকিন রহমানদর্শনা বণিকনুসরাত ফারিয়ামনোজ প্রামাণিকরাইসুল ইসলাম আসাদরিয়াজ আহমেদশতাব্দী ওয়াদুদসামিনা বাশারসিনেমাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের যে গল্পগুলো অনেকেই জানেন না

জুন ১৩, ২০২৬

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT