নদী রক্ষায় তরুণদের আরো বেশি সম্পৃক্ত করতে পারলে এই প্রচেষ্টায় সাফল্য আসবে বলে মনে করে বিশিষ্টজনেরা। গাজীপুরে নদী বিষয়ক পাঠচক্র ‘এসো নদীর গল্প শুনি’ অনুষ্ঠানে তারা আইনের কঠোর প্রয়োগের তাগিদ দিয়েছেন। নদী বাঁচাতে ধর্মীয় ও পারিবারিক শিক্ষার পাশাপাশি পরিবেশ শিক্ষার ওপর জোর দিয়েছেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।






