এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মরদেহ সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে বুধবার রাতে ঢাকায় পৌঁছেছে।
৮৩ বছর বয়সে বুধবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথম ও গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে বনানী করবস্থানে স্ত্রী নিলুফার মঞ্জুরের একই কবরে দাফন করা হবে।
সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।






