প্রবাস সংবাদ

শফী আহমেদের মৃত্যুতে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ কানাডার শোক

নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা শফী আহমেদ এর ছবি, যিনি বাংলাদেশে একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নব্বই দশকের ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফী আহমেদের অকাল মৃত্যুতে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ পিডিআই কানাডার সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস এবং সাধারণ সম্পাদক মনির জামান রাজু এক বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

সোমবার ৩ জুন রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৬২ বছর। ১৯৬১ সালের ৮ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন।

গত শতকের ৮০ দশকের ছাত্রনেতা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক শফী আহমেদ জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে কেন্দ্রীয় উপ-সম্পাদকের দায়িত্বও পালন করেন। ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন শফী আহমেদ। কিন্তু সেবার নির্বাচন না হওয়ায় তার আর ভোট করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

বিষয়:প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ কানাডা শফী আহমেদের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…