বাংলাদেশ

শফী আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর শোক প্রকাশ, শফী আহমেদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও শফী আহমেদের ছবি, শোক প্রকাশ ও সমবেদনা জানানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সাবেক সহসম্পাদক শফী আহমেদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৬২ বছর। ১৯৬১ সালের ৮ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন।

গত শতকের ৮০ দশকের ছাত্রনেতা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক শফী আহমেদ জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে কেন্দ্রীয় উপ সম্পাদকের দায়িত্বও পালন করেন। ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন শফী। কিন্তু সেবার নির্বাচন না হওয়ায় তার আর ভোট করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

বিষয়:শফী আহমেদের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…