চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিল্পসংস্কৃতিই পারে রুচির দুর্ভিক্ষ থেকে উত্তরণ ঘটাতে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ০২, জুন ২০২৩
বিনোদন
A A
একজন শিল্পী পারফরম্যান্স করছেন, মঞ্চে আলো ও ধোঁয়া ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রতিশ্রুতিশীল, ভাওয়াইয়া, বাউল, প্রবীণ ও শিশু-কিশোরদের জন্য ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন শুরু হয়েছে শিল্পকলায়। আয়োজনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় ছিলো পঞ্চকবির গান।

কবিতা লেখার পাশাপাশি একইসাথে গীতিকার, সুরকার এবং গায়ক- বাংলা সাহিত্যের এমন পাঁচজন কালজয়ী কবিকে একত্রে বলা হয় পঞ্চকবি। তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন। এই পঞ্চকবির গান নিয়ে জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বৃহস্পতিবার থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানের শুরুতেই সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য তুলে ধরেন নজরুল বিশেষজ্ঞ সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল এবং অনিমা রায়। প্রতিশ্রুতিশীল শিল্পীদের নিয়ে শিল্পকলা একাডেমির এ আয়োজনের প্রশংসা করেন তারা ।

Banglabid

শিল্পসংস্কৃতি নিয়ে আলোচনা করছেন বক্তারা, উপস্থিত দর্শকদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ পরে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি বলেন, ‘শিল্পকলা একাডেমি ১ হাজারের বেশি শিল্পী তালিকাভুক্ত করেছে। সকল শিল্পী ও শিল্পের বিকাশের লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি, যাতে আন্তর্জাতিক ক্ষেত্রেও আমরা তা ছড়িয়ে দিতে পারি।’

হাজার বছরের পুরোনো এই সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে নতুনদের জানাতে হবে। পঞ্চকবি দেশের সম্পদ। রুচিশীল হয়ে বাঁচতে এই পঞ্চকবি অনেক উচ্চতা যোগ করবে- উল্লেখ করে তিনি বলেন,‘বর্তমানে সোস্যাল মিডিয়ার কারণে রুচির দুর্ভিক্ষ তৈরী হচ্ছে, যেখানে ভাবভঙ্গি প্রকাশের কোন নিয়ন্ত্রণ নেই, কোন শিল্প নেই। যে যেভাবে পারছে এটিকে ব্যবহার করছে, ফলে সেখান থেকে উত্তরণ ঘটাতে পারে কেবল শিল্পসংস্কৃতি।

নৃত্যশিল্পীর সুন্দর পারফরম্যান্সের ছবি, রঙিন পোশাক ও মঞ্চে পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই একক সংগীত পরিবেশন করেন সুস্মিতা দাস “আমার মুক্তি আলোয় আলোয়” এরপর একক সংগীত পরিবেশন করেন অনিমা রায় “বধুয়া নিদ নাহি আঁখি পাতে”, শবরী মজুমদার পরিবেশন করেন – “এই কথাটি মনে রেখো” । একক নৃত্য পরিবেশন করেন অনিন্দিতা খান “জয় হোক” । “আমি চিরতরে দূরে যাব তবু” একক সংগীত পরিবেশন করেন সঞ্জয় কবিরাজ। “সখা তোমারে পাইলে আর” পরিবেশন করেন মণীষা সরকার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ আবৃত্তি করেন মো. সিরাজুর রহমান। এরপর আবারো নৃত্য পরিবেশন করেন প্রিয়াংকা সরকার-“প্রচণ্ড গর্জনে”।

Reneta

খাইরুল আনাম শাকিল পরিবেশন করেন কবি নজরুলের গান। এরপরে একক সংগীত পরিবেশন করেন তমালিকা হালদার, “গহীন রাতে ঘুম কে এলে ভাঙাতে”। মতিউর রহমান পরিবেশন করেন- “জানি জানি তুমি এসেছ এ পথে”। এর পরে নৃত্য পরিবেশন করেন সাইফুল ইসলাম সাকী- “গহনো ঘন ছাইলো”। কবি কাজী নজরুলের ‘কুলিমজুর’ আবৃত্তি করেন সিফাত আরা ভুঁইয়া। এরপর সংগীত পরিবেশনায় ছিলেন কবরী দাস, একক নৃত্যে এস এম হাসান ইশতিয়াক ইমরান ‘মেঘেরও ডমরু’ এবং দেবজানী দাসের একক সংগীত ‘কেমনে রাখি আখিঁ বারি চাপিয়া’ পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন দিলরুবা সাথী।

শিল্পসংস্কৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ ১০ দিনব্যাপী এ অনুষ্ঠানমালা চলবে ১১ জুন পর্যন্ত। এর অংশ হিসেবে শুক্রবার (২ জুন) পরিবেশিত হবে দেশের গানের অনুষ্ঠান: প্রিয় দেশমাতৃকা। এর পরবর্তীতে থাকবে বাউল গানের অনুষ্ঠান অচিনপাখি। বাংলাদেশের চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান- সিনেমার গান, পালাগান। শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠান নতুন যৌবনের দূত এবং ভাওয়াইয়া গানের অনুষ্ঠান; মাটির সুর সহ নানা আয়োজন। অনুষ্ঠানটি হবে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী নজরুল ইসলামদ্বিজেন্দ্রলাল রায়রজনীকান্ত সেনরবীন্দ্রনাথ ঠাকুরলিড বিনোদনলিয়াকত আলী লাকীশিল্পকলাসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬

হাসানের চোখে সাফল্যের রহস্য কী

আগস্ট ১৩, ২০২৬

ছোট্ট টক ফল, গুণে ভরপুর—আমলকী কেন খাবেন?

আগস্ট ১৩, ২০২৬

ইধিকাই হচ্ছেন শাকিবের ‘নিঃস্ব’ সিনেমার নায়িকা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কারখানা শ্রমিক নিহত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT