ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। আগামী দুই বছরের জন্য ইবি উপাচার্য তাকে নিয়োগদান করেছেন।
শনিবার (১৬ নভেম্বর ২০২৪ ) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন নিয়োগপ্রাপ্ত ডিন অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, নিয়মনীতির মধ্যে থেকে যতোটুকু সম্ভব বিভাগগুলোর সমস্যা দূর করার চেষ্টা করবো। যে বিভাগে শিক্ষক সংকট আছে প্রশাসনের সাথে কথা বলে দ্রুত নিয়োগ ও চেয়ারম্যানদের সাথে বসে বিভাগগুলোর যাবতীয় সমস্যা সমাধানের চেষ্টা করবো।







