যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরও গভীর হবে বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। বলেছেন, ট্রাম্পের তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রগতি বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।






