অধ্যাপক তাহের হত্যা: দণ্ডিতদের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ
অধ্যাপক তাহের হত্যা মামলার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের প্রতিবাদে বিক্ষোভে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় আরেক শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও তাহেরের বাসভবনের কেয়ারটেকার জাহাঙ্গীরের মৃত্যুদণ্ডাদেশ ও অপর আসামি সালামের যাবজ্জীবন সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ। দন্ডিত তিন আসামির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে এই রায় দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আট বিচারপতির বেঞ্চ। দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াই শেষে চূড়ান্ত রায়ে সন্তুষ্ট অধ্যাপক তাহেরের পরিবার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






