চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশে সিনেমার মার্কেট আছে শত কোটি টাকার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ন ১৯, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

দেশে সিনেমার মার্কেট আছে শত কোটি টাকার। যেসব সিনেমা হল চালু আছে, সেগুলোতে যদি টানা দুই মাস মুক্তি প্রাপ্ত ছবি ভালো চলে তবে শত কোটি টাকা ব্যবসা করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।

শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর চিত্রশালায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (টেজাব) আয়োজিত চলচ্চিত্র বিষয়ক সংলাপে উপস্থিত থেকে সুড়ঙ্গ ও তুফান ছবির এই প্রযোজক বলেন, ফিল্মে কিছু পলিসি আছে এগুলো অতি দ্রুত চেঞ্জ করা উচিত। যদি চেঞ্জ করা যায়, তবে যে কোন সিনেমা মোটামুটিভাবে রেভিনিউ তুলে আনা সম্ভব।

গল্পের প্রয়োজনে অনেক ভায়োলেন্স বা সত্যটা দেখাতে গেলে সেটা দেখানো যায় না। নতুন যে সার্টিফিকেশন বোর্ড হয়েছে আগের থেকে এখানে কী কী পার্থক্য এবং ‘ল’ আছে সে বিষয়গুলো ভালোভাবে জানানো উচিত।

ব্লকবাস্টার ‘তুফান’ মুক্তি দিতে গিয়ে শাহরিয়ার শাকিল যেসব সমস্যার মুখোমুখি হয়েছেন সেগুলো উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের যে সিঙ্গেল স্ক্রিনগুলা আছে সেগুলোতে কত টাকা টিকিট বিক্রি হচ্ছে তা ঠিকঠাক হিসাব পাওয়া যাচ্ছে না। হলে প্রতিনিধি পাঠানো হয় প্রতিনিধিকে পাহারা দেয়ার জন্য আরেকজন প্রতিনিধি পাঠাতে হয়। এতে করে শুধু প্রযোজক নয়, সরকারও ঠিকভাবে ট্যাক্স পাচ্ছে না। সরকার যদি বক্স অফিস ও ই-টিকেটিং ব্যবস্থা করে দেয়, তাহলে সঠিক ট্যাক্স পাবে এবং আমরা ব্যবসা করতে পারব।

শাহরিয়ার শাকিল বলেন, যে রেসিওতে সিনেপ্লেক্স টাকা দেয় ১০ কোটি টাকা ব্যবসা করতে হলে ৬০ কোটি টাকার টিকিট বিক্রি করতে হয়। পরস্পরের আলোচনায় যদি আমরা এই হিসাবটা ঠিক করতে পারি তাহলে উভয় পক্ষই লাভবান হবে। এছাড়া ছবি মুক্তি দিতে গিয়ে পাইরেসির ভয় পেতে হয়। এতে করে নতুন সিনেমাটা ধ্বংসের মুখে চলে।যায়।

‘চলচ্চিত্রের চাঁদমারি : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক এই সংলাপে আরো উপস্থিত ছিলেন প্রযোজক আবদুল আজিজ। তিনি বলেন, সরকার প্রতিবছর বিশ কোটি টাকা সিনেমায় অনুদান দিচ্ছে। এটা বন্ধ করে তিনটি সিনেপ্লেক্স করে দেয়া উচিত। এতে ইন্ডাস্ট্রি টিকবে। যেভাবে অনুদান দেয়া হয় এতে ইন্ডাস্ট্রির কোনো লাভ হয় না। পাশাপাশি যৌথ প্রযোজনার নিয়মগুলো চেঞ্জ করা উচিত। এতে করে বড় বাজেটের সিনেমা নির্মাণ করা সম্ভব হবে। যৌথ প্রযোজনার সিনেমাগুলো দিয়েই আমরা অতীতে দেখেছি দর্শকের ঢল নেমেছে।

Reneta

এই সংলাপে আরো উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সিনেপ্লেক্স এর এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমেদ শাম্মি, তারিক আনাম খান, রায়হান রাফি, গিয়াস উদ্দিন সেলিম, আরিফুর রহমান (নির্মাতা ও প্রযোজক), তিতাস জিয়া (অভিনেতা, শিক্ষক, সদস্য – পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি), মো. মনিরুজ্জামান খান (নির্বাহী প্রকৌশলী, বিএফডিসি), টেজাব সভাপতি নাজমূল আলম রানা, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জয় প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিটেজাবতুফানপ্রযোজকলিড বিনোদনশিল্পকলাসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দিন ও পরের দিনের মেট্রোরেল চলাচলের সময়সূচি

মার্চ ২০, ২০২৬

মৌসুম সেরা টাইমিং করেও সেমিতে খেলা হল না ইমরানুরের

মার্চ ২০, ২০২৬

ঈদকে ঘিরে সারাদেশে ‘ডিজিটাল নিরাপত্তা বলয়’

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ডোনাল্ড ট্রাম্প

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT